বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ না করার পেছনে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই দায়ী বলে মন্তব্য করেছেন ফারুক আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্রিকেটার বা বিসিবি কর্তাদের ছিল না।
বিসিবি পরিচালক আরও জানান, সরকার পরিবর্তন হলেও বোর্ডে তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসে না। ক্রীড়া প্রতিমন্ত্রী পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন বলে তিনি উল্লেখ করেন।
বিসিবির এই পরিচালক বলেন, সাকিব আল হাসানকে ক্রিকেট বোর্ড সব সময় চায়। আগে বিভিন্ন কারণে তা সম্ভব না হলেও এবার সম্ভাবনা রয়েছে। বিসিবি সেভাবেই চেষ্টা করে যাচ্ছে।
দেশে ফিরে ম্যাচ খেলার সম্ভাবনা বেশি সাকিবের বলেও জানান তিনি। তবে ফারুক আহমেদ বলেন, ‘যদিও কাজটা দ্রুত হওয়ার সম্ভাবনা কম।’







