লুঙ্গি এনগিডি এখন কেমন আছেন

Post Image

মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পেয়ে প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন লুঙ্গি এনগিডি। দিল্লি ক্যাপিটালসের এই দক্ষিণ আফ্রিকান পেসারকে অ্যাম্বুল্যান্সে নেওয়া হয়েছিল হাসপাতালে। 

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল উপস্থিত সবাই তো বটেই; গোটা ক্রিকেট বিশ্ব এনগিডিকে গিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

তা এনগিডি এখন কেমন আছেন? তার সর্বশেষ শারীরিক অবস্থা কী? উত্তরটা এনগিডি নিজেই দিয়েছেন। আজ ইন্সটাগ্রামে ৩০ বছর বয়সী পেসার লিখেছেন, ‘যারা আমাকে বার্তা পাঠিয়েছেন, তাদের ধন্যবাদ। আমি একদম ঠিক আছি।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এনগিডিকে কাল দিল্লির বিএলকে-ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করানো হয়।

তাকে দেখতে যান দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান কিরন কুমার গ্রান্ধী। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এনগিডিকে এরই মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 

আইপিএলে কাল দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেলের বলে মিড অফের দিকে ক্যাচ তুলেছিলেন পাঞ্জাব কিংস ওপেনার প্রিয়াংশ আর্য। কিন্তু চোখে রোদ পড়ায় বলের গতিবিধি বুঝতে পারেননি লুঙ্গি এনগিডি।

এতেই বাধে বিপত্তি। বল না দেখেই ক্যাচ নিতে গিয়ে ভারসাম্য হারান এনগিডি। তার মাথা ও ঘাড় বড্ড বাজেভাবে মাটিতে পড়ে। মাঠে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুল্যান্সে নেওয়া হয় হাসপাতালে।

এনগিডির অনুপস্থিতি কাল হাড়ে হাড়ে টের পেয়েছে দিল্লি ক্যাপিটালস।

তাদের দেওয়া ২৬৫ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে বিশ্বরেকর্ড গড়েছে পাঞ্জাব কিংস। 

আইপিএলে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন এনগিডি; ইকোনমি রেট ৮.৭০। 

দিল্লি ক্যাপিটালসের পরের ম্যাচ আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। পুরোপুরি সেরে ওঠার সময় দিতে এই ম্যাচে এনগিডিকে বিশ্রামে রাখার সম্ভাবনা বেশি।  

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই