ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার

Post Image

ভারতের তেলেঙ্গানায় নন্দিনী রাঠোর (১৭) নামে এক নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) ভিকারাবাদে তার দাদির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, স্থানীয় দুই যুবকের উত্যক্ত ও হয়রানির কারণে আত্মহত্যা করেছেন নন্দিনী। তবে তার মৃত্যুর সঙ্গে এই হয়রানির কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নন্দিনী রাঠোর ইয়ালাল মণ্ডলের সাঙ্গাইয়াপল্লি গ্রামের বাসিন্দা ছিলেন। পড়াশোনা ও ক্রিকেট প্রশিক্ষণের জন্য তিনি ভিকারাবাদের মধু কলোনিতে থাকতেন। নিয়মিত স্থানীয় স্টেডিয়ামে অনুশীলন করতেন এই তরুণী। সম্প্রতি তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনূর্ধ্ব-১৯ দলেও নির্বাচিত হয়েছিলেন।

পরিবারের দাবি, অনিল নামে স্থানীয় এক যুবক প্রেমের অজুহাতে নন্দিনীকে অনুসরণ ও হয়রানি করতেন। কৃষ্ণা নামে আরেক যুবক তাকে সহায়তা করতেন। পরিবারের ভাষ্য, প্রায় তিন মাস ধরে নন্দিনীকে এভাবে হয়রানি করা হচ্ছিল। তারা আগেই ওই দুই যুবককে নন্দিনীর কাছ থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছিলেন। অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যরা ওই যুবকদের মুখোমুখি হয়ে সতর্ক করার পর তারা নন্দিনীকে হুমকিও দিয়েছিলেন।

পরিবারের ধারণা, দীর্ঘদিনের এই হয়রানির কারণেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন নন্দিনী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন ভিকারাবাদের রাস্তায় নেমে বিক্ষোভ করেন। তারা অভিযুক্ত দুই যুবককে দ্রুত গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ওই দুই যুবককে আটক করা হয়েছে বলে জানা গেছে।

নন্দিনী হয়রানির শিকার হয়েছিলেন কি না, তা নিশ্চিত হতে তার মোবাইল ফোন পরীক্ষা করছে ভিকারাবাদ পুলিশ। ভিকারাবাদ সার্কেল ইন্সপেক্টর রঘু জানান, নন্দিনীর মরদেহ ময়নাতদন্তের জন্য ভিকারাবাদ এরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্তের অংশ হিসেবে পুলিশ তার মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। অনলাইনে কোনো ধরনের হয়রানি বা ব্ল্যাকমেইলের শিকার হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে তদন্তকারীরা তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও ব্যক্তিগত যোগাযোগগুলো পরীক্ষা করছেন।

পুলিশ জানিয়েছে, ডিজিটাল পরীক্ষার ফলাফল এবং তদন্তে পাওয়া অন্যান্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নন্দিনীর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। পরিবারের অভিযোগের সঙ্গে তার মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।

সর্বশেষ খবর

ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল

সিরিজ হেরে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

ভুটান-শ্রীলঙ্কার নাটকীয় ড্র, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

অবিস্মরণীয় ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন তৌহিদ হৃদয়

ইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের

সর্বাধিক পঠিত

বিশ্বকাপে যেসব বিশ্ব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

বিশ্বকাপ ফুটবল খেলা দেখাবে বিটিভি।

ব্রা‌জিলের বিদায়ে সমর্থক হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ভ‌র্তি

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা

অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

রশিদের ঘূর্ণিতে বিধ্বস্ত আয়ারল্যান্ড

লুঙ্গি এনগিডি এখন কেমন আছেন

ফুটবল ভক্তদের বিশ্বকাপের এই পাঁচ ম্যাচ দেখতেই হবে