বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আ. লীগ করেনি, করেছে পুলিশ: বিএনপি নেতা হারুন

Post Image

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আওয়ামী লীগের লোকজন করেনি, করেছে পুলিশ বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন তিনি।

হারুনুর রশীদ বলেন, আগামী দিনে আমাদের জন্য দেশের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ফরজ দায়িত্ব। আওয়ামী লীগের যারা খারাপ লোক, যাদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা রয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কিন্তু আওয়ামী লীগের লোকজন গিয়ে কাউকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেনি, এসব করেছে পুলিশ, সরকারের নির্দেশে।

তিনি আরও বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই-পুলিশ এভাবে মানুষ হত্যা করতে পারে না। আমি যদি এমপি হই, তাহলে এমন কিছু করতে দেব না। থানাকে ও প্রশাসনকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণ আমাদের ভোট দেয় যেন তারা প্রয়োজনে আমাদের কাছে আসতে পারে। সাধারণ মানুষ থানা-কোর্ট-কাচারিতে গিয়ে হয়রানির শিকার হয়, সব সময় যেতে পারেনা। কিন্তু জনপ্রতিনিধির কাছে মানুষ দল-মত নির্বিশেষে স্বাধীনভাবে যেতে পারে। জনগণের পাশে দাঁড়ানো ও তাদের সহায়তা করাই আমাদের দায়িত্ব।

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে। সেই লক্ষ্যেই আপনাদের বিএনপিতে ভোট দিতে হবে।” সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে’

‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’

লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার

‘দুগ্রুপে কীভাবে মারামারি করতে হয়, এটা কি নবীন শিক্ষার্থীদের শেখাতে চায় ছাত্রদল’

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

টঙ্গী পূর্ব থানা এনসিপি কমিটির আহ্বায়ক কামাল, সদস্য সচিব মঈন

জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না

গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

১০ মার্চ থেকে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

এনসিপির মনিরা শারমিনের রিট শুনতে অপারগতা হাইকোর্টের

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আ. লীগ করেনি, করেছে পুলিশ: বিএনপি নেতা হারুন

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে

ছয় মাসে জামায়াত ৬০০ জনকে ধর্ষণ করেছে: ডাবলু