ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

Post Image

জামালপুরের মাদারগঞ্জে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত রাসেল মিয়া মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় রাসেলসহ পাঁচজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বুরহানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাসেল মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে রাসেল মিয়াকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক ও ব্যক্তিগত যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী, বীর নাদাগাড়ীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাসেল মিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ২ জুলাই থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে মাদারগঞ্জ জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ছয়টি, আগস্টে ১৭টি এবং সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।

চুরি যাওয়া ট্রান্সফরমারগুলোর বেশিরভাগই বালিজুড়ী ও জোড়খালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে চুরি করা হয়েছে। এসব ট্রান্সফরমারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।

রাসেল মিয়াকে বহিষ্কারের বিষয়ে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “দলীয় শৃঙ্খলাবিরোধী ও ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পরই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবে দেখতে চায় জনগণ: পাটওয়ারী

রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শিবিরের

হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে রাখলেন চবি শিক্ষার্থীরা

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

কৃষকের সঙ্গে ধানখেতে চারা রোপণ করে ভোট চাইলেন রাশেদ খান

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ

নারী সেজে টিকটক করতেন ছাত্রদল নেতা রেদোয়ান