একই দিনে তিনটি গুরুত্বপূর্ণ বিল পাসের ঘটনায় সরকারের সমালোচনা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সমালোচনা করেন।
পোস্টে জাহিদুল ইসলাম লেখেন, ‘একই দিনে তিনটি বিল। গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন বিলের সঙ্গে একই সময়ে সম্পত্তি হস্তান্তর বিলও পাস!’
তিনি আরও লেখেন, ‘একই দিনে এমন তিনটি গুরুত্বপূর্ণ বিল পাসের টাইমিংটা বেশ চমৎকার! আসলে আমরা একটা ব্রিলিয়ান্ট ও কিউট সরকার পাইছি।’
সরকারের সমালোচনা করে জাহিদুল ইসলাম বলেন, ‘সরকারের অনেক আওয়ামী বুদ্ধি! বাহ! বিএনপি বাহ! তোমাদের মাথায় এত আওয়ামী বুদ্ধি!’







