গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক চালককে দা দিয়ে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার মির্জানগর গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহতের নাম আতা মিয়া। তিনি উপজেলার বারিষাব ইউনিয়নের বাসিন্দা।
উপজেলার আড়াল বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের শিমুলতলী সড়কের ফাঁকা জায়গায় অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ পড়ে আছে ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করি। ওই বৃদ্ধের মাথায় দায়ের কোপের চিহ্ন রয়েছে।
আধুনিক তথ্যপ্রযুক্তির সাহায্যে ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ছিনতাইয়ের পরিকল্পনা করে যাত্রী সেজে অটোচালককে ৫/৭ কিলোমিটার দূরে নিয়ে আসে।চ







