স্বামীর দাফনের ৬ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

Post Image

নারায়ণগঞ্জের বন্দরে ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছেন পোশাক শ্রমিক খোকন সরকার। তার মৃত্যুর মাত্র ছয় ঘণ্টার মাথায় স্ত্রী ফজিলত বেগমও মারা গেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে স্বামীর কবরের পাশে ফজিলতকে দাফন করা হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এর আগে একইদিন সকাল ১০টায় খোকন সরকারের দাফন সম্পন্ন হয়। 

স্বামীকে শেষবিদায় জানিয়ে দাফন সম্পন্ন করার পরপরই স্ত্রীর মৃত্যুর খবর আসায় পুরো পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের মাতম।

নিহত আব্দুস সামাদ ওরফে খোকন সরকার (৫৪) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নম্বর গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানীকান্দি গ্রামের মৃত আব্দুল গফুরের দ্বিতীয় ছেলে। তার স্ত্রী ফজিলত বেগম (৪০) পাশের গ্রাম উজানীজোড়ার নানু মিয়া খন্দকারের মেয়ে। এই দম্পতি নারায়ণগঞ্জের মদনপুর এলাকার জাহীন গার্মেন্টসে চাকরি করতেন। ইউসুফ সরকার (২০) ও খাদিজা আক্তার (১৮) নামে তাদের দুই সন্তান রয়েছে। ঘটনার দিন তারা গ্রামের বাড়িতে ছিলেন বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ বন্দর থানার মুরাদপুর এলাকার একটি ভাড়া বাসায় হঠাৎ গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে খোকন সরকার ও ফজিলত বেগম দুজনই গুরুতর দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চার দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মারা যান খোকন সরকার। বুধবার সকালে তার লাশ দেবিদ্বারের গ্রামের বাড়িতে আনা হয় এবং সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

একই দিন বিকাল ৪টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজিলত বেগমেরও মৃত্যু হয়।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, অগ্নিকাণ্ডে দেবিদ্বারের দুই পোশাক শ্রমিকের মৃত্যুর খবরটি অত্যন্ত মর্মান্তিক। এই কঠিন সময়ে অসহায় পরিবারটির পাশে উপজেলা প্রশাসন থাকবে। তাদের সরকারি আর্থিক সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ