ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতি হবে: জামায়াত

Post Image

এনটিআরসিএ এর পরিবর্তে আবারও ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হলে স্বজনপ্রীতি, দলীয় প্রভাব ও ঘুষ-বাণিজ্যের পুরোনো চক্র আবার ফিরবে বলে আশঙ্কা জানিয়েছে জামায়াতে ইসলামী। ম্যানেজিং কমিটির কাছে শিক্ষক নিয়োগের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সরকারি সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে দলটি। 


সোমবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন,   মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অন্যতম প্রধান শর্ত যোগ্য, মেধাবী ও দক্ষ শিক্ষক নিয়োগ। নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব ম্যানেজিং কমিটির হাতে তুলে দেওয়া হলে শিক্ষক নিয়োগে রাজনৈতিক ও স্থানীয় প্রভাব বিস্তার এবং আর্থিক লেনদেনের সুযোগ তৈরি হবে।


বিবৃতিতে বলেছেন, এনটিআরসিএ-এর মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের যে প্রক্রিয়া চালু রয়েছে, তা মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতামূলক পরীক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়েছে। এর ফলে একজন প্রার্থীকে নিজ যোগ্যতায় শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ পেয়েছেন। য়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি অনেকাংশে নিশ্চিত হয়েছে।


বিদ্যমান সীমাবদ্ধতা ও জটিলতাগুলো দূর করে এনটিআরসিকে আরও স্বচ্ছ, কার্যকর ও বাস্তবমুখী করার পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া হলে অতীতের অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরি হবে বলে মনে জামায়াত। গোলাম পরওয়ার বলেছেন, করে দলীয় প্রভাব, স্বজনপ্রীতি, অর্থের বিনিময়ে নিয়োগ এবং স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপের অভিযোগ পুনরায় সামনে আসার আশঙ্কা রয়েছে।


বিবৃতিতে বলা হয়েছে, প্রয়োজনে সরকারি কর্ম কমিশনের মতো স্বাধীন ও নিরপেক্ষ সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা যেতে পারে। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতি হবে: জামায়াত

ভিসি কার্যালয়ে বহিরাগত ছাত্রদল নেতা, ববি শিক্ষার্থীদের হট্টগোল

শহীদ জিয়া আলেমদের খুব গুরুত্ব দিতেন, দেখা করে দোয়া চাইতেন

‘তিনবার মন্ত্রী ছিলাম, ছয়বার এমপি, আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই’

এসএসসির ফলের পরই সরিয়ে দেওয়া হলো মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে

প্রধানমন্ত্রী যাবেন তাই রং করা হয়েছিল এক পাশ, অন্য পাশ মলিন

চাঁদাবাজির মামলায় ২ বিএনপি নেতা কারাগারে

প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি

সর্বাধিক পঠিত

কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না: জামায়াত আমির

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

যুবদলকে জড়িয়ে সুপরিকল্পিত অপপ্রচার চলছে: মোনায়েম মুন্না

পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশন গুলশানের আন্ডারে চলে গেছে : হাসনাত

মহিলা জামায়াতের মানববন্ধনে নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিতের দাবি

পিরোজপুর-১ আসনে এগিয়ে মাসুদ সাঈদী

নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দলকে এগিয়ে নেব: মঞ্জু

হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসানের আপিল শুনানি সোমবার

আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভায় যোগ দেবেন তারেক রহমান

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে