‘তিনবার মন্ত্রী ছিলাম, ছয়বার এমপি, আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই’

Post Image


কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম আশা করছেন, সরকারদলীয় এমপিরা তাকে ভোট দিয়ে দেশকে সঠিক পথে পরিচালনার সুযোগ করে দেবেন।

রোববার ১১ দলীয় ঐক্যের বৈঠকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যানের নাম চূড়ান্ত করার পর সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আশা করছি, দেশটা যেন সঠিক পথে চলে। ১১ দলীয় ঐক্য সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি হিসেবে আমার নাম চূড়ান্ত করেছে। আমি একজন মুক্তিযোদ্ধা। তিনবার মন্ত্রী ছিলাম; ছয়বার এমপি ছিলাম। আমার বিরুদ্ধে কোনো স্ক্যান্ডাল নেই; কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই।’

কর্নেল অলি বলেন, ‘আমার চেয়ে যদি ভালো প্রার্থী কেউ দিতে পারে, আমরা আনন্দিত হব। আর যদি ভালো প্রার্থী না থাকে, আমরা আশা করব, সরকারদলীয় এমপিরা আমাদের ভোট দিয়ে দেশকে সঠিক পথে পরিচালনার সুযোগ সৃষ্টি করে দেবেন।’

বিএনপির কোনো এমপি আপনাকে ভোট দেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ নিয়ে আমি এখন মন্তব্য করতে চাই না। সময় আসুক, এখনো তো অনেক দেরি আছে। আগে অ্যাপ্লিকেশন করি, তারপর কী হয় তা নিয়ে কথা হবে।’

রোববার দুপুরে বিরোধীদলীয় নেতার বাসভবনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে কর্নেল অলির নাম ঘোষণা করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ভিসি কার্যালয়ে বহিরাগত ছাত্রদল নেতা, ববি শিক্ষার্থীদের হট্টগোল

শহীদ জিয়া আলেমদের খুব গুরুত্ব দিতেন, দেখা করে দোয়া চাইতেন

‘তিনবার মন্ত্রী ছিলাম, ছয়বার এমপি, আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই’

এসএসসির ফলের পরই সরিয়ে দেওয়া হলো মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে

প্রধানমন্ত্রী যাবেন তাই রং করা হয়েছিল এক পাশ, অন্য পাশ মলিন

চাঁদাবাজির মামলায় ২ বিএনপি নেতা কারাগারে

প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি

গণঅভ্যুত্থানকালে পলককে ইন্টারনেট স্লো করতে বলেছিলেন ওবায়দুল কাদের

সর্বাধিক পঠিত

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশন গুলশানের আন্ডারে চলে গেছে : হাসনাত

কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না: জামায়াত আমির

পিরোজপুর-১ আসনে এগিয়ে মাসুদ সাঈদী

মহিলা জামায়াতের মানববন্ধনে নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিতের দাবি

নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দলকে এগিয়ে নেব: মঞ্জু

যুবদলকে জড়িয়ে সুপরিকল্পিত অপপ্রচার চলছে: মোনায়েম মুন্না

আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভায় যোগ দেবেন তারেক রহমান

হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসানের আপিল শুনানি সোমবার

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে