দলীয় নেতাদের সাথে মতবিনিময়

নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দলকে এগিয়ে নেব: মঞ্জু

Post Image

নির্বাচনি এলাকা থেকে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভাটি যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় নেতারা নির্বাচনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

তারা বলেন, নতুন দল হিসেবে এবি পার্টি জনগণের কাছে পৌঁছে গেছে, এটা এবারের নির্বাচনের অর্জন। রাজনৈতিক মাঠে নানা চড়াই-উতরাই পেরিয়ে এবি পার্টি সামনে অনেক দূর এগিয়ে যাবে বলেও নেতারা আশাবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার। এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল এবং শাহাদাত উল্লাহ টুটুল।

এ ছাড়া বিভিন্ন আসনে নানা অনিয়ম, হুমকি ধামকি, জাল ভোট এবং ঈগলের কর্মীদের মারধরের ঘটনা তুলে ধরেন এবি পার্টির নেতারা।

মজিবুর রহমান মঞ্জু বলেন, নতুন দল হিসেবে এবি পার্টির অর্জন কম নয়। ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নির্বাচনি অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, যারা নির্বাচিত হয়েছে তাদের অবশ্যই সুশাসন নিশ্চিত করতে হবে। এবি পার্টি অধিকার ভিত্তিক রাজনীতি এবং রাষ্ট্র মেরামতের চেষ্টা অব্যাহত রাখবে। নির্বাচনে নাওয়া খাওয়া ভুলে ১১ দলের পক্ষে কাজ করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, শ্যাডো অ্যাফেয়ার্স বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস নোমান খান, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, শ্রম বিষয়কে সম্পাদক শাহ্ মোঃ আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, গণপরিবহন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সমাজ কল্যাণ সম্পাদজ আবু হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, স্বেচ্ছাসেবক পার্টির সদস্যসচিব তোফাজ্জল হোসেন রমিজ,জামাল উদ্দিন (সমন্বয়ক, শ্রমিক পার্টি) সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান বেপারী, শিক্ষা বিষয়ক সহ সম্পাদক অধ্যাপক ফয়সাল মুনির, বুরহান ফয়সাল, মুফতি লুৎফর রহমান এবং সুমাইয়া শারমিন ফারহানাসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

দলীয় কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হাতপাখা প্রার্থীর

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন

এক শতাংশ ভোটও পায়নি তিনবারের বিরোধী দল জাতীয় পার্টি

নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দলকে এগিয়ে নেব: মঞ্জু

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

কর্মকর্তারা নিজে সিল মেরেছেন, রেজাল্ট শিট ঘষামাজা করেছেন

সর্বাধিক পঠিত

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জু

কাউন্সিলর নির্বাচন নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা!

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বড় অংকের অর্থ লেনদেন হয়েছে: র‌্যাব

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন তারেক রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

জামায়াতের ভোটাররা আমাকে ছাড়া আর কাকে ভোট দেবেন: ফয়জুল করীম

ছাত্র উপদেষ্টারা চান বিএনপির সঙ্গে যেতে, দোটানায় এনসিপি

‘উপদেষ্টার ভাই নাহিদ ইসলামকে ধমকাইয়া আমাকে বহিষ্কার করাইছে’

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা