হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসানের আপিল শুনানি সোমবার

Post Image


মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য আগামী সোমবার (২৬ জানুয়ারি) পরবর্তী দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত।


বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসির আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ।


এর আগে, মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি করেন মুন্সির আইনজীবী সাইফুল্লাহ আল মামুন। ওই আবেদন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শুনানি নিয়ে এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।


এর আগে, মনোনয়নপত্র বাতিলে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। তিনি একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী।


গত বুধবার (২১ জানুয়ারি) দুপুরে হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ওই দিন মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।


হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ভিসি কার্যালয়ে বহিরাগত ছাত্রদল নেতা, ববি শিক্ষার্থীদের হট্টগোল

শহীদ জিয়া আলেমদের খুব গুরুত্ব দিতেন, দেখা করে দোয়া চাইতেন

‘তিনবার মন্ত্রী ছিলাম, ছয়বার এমপি, আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই’

এসএসসির ফলের পরই সরিয়ে দেওয়া হলো মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে

প্রধানমন্ত্রী যাবেন তাই রং করা হয়েছিল এক পাশ, অন্য পাশ মলিন

চাঁদাবাজির মামলায় ২ বিএনপি নেতা কারাগারে

প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি

গণঅভ্যুত্থানকালে পলককে ইন্টারনেট স্লো করতে বলেছিলেন ওবায়দুল কাদের

সর্বাধিক পঠিত

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশন গুলশানের আন্ডারে চলে গেছে : হাসনাত

কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না: জামায়াত আমির

মহিলা জামায়াতের মানববন্ধনে নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিতের দাবি

যুবদলকে জড়িয়ে সুপরিকল্পিত অপপ্রচার চলছে: মোনায়েম মুন্না

পিরোজপুর-১ আসনে এগিয়ে মাসুদ সাঈদী

হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসানের আপিল শুনানি সোমবার

নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দলকে এগিয়ে নেব: মঞ্জু

আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভায় যোগ দেবেন তারেক রহমান

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে