মহিলা জামায়াতের মানববন্ধনে নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিতের দাবি

Post Image


নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর মহিলা বিভাগ।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব–এর সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা বলেন, ‘আছিয়া হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা রাস্তায় নেমেছিলাম। যার কারণে তৎকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিচারের জন্য এক মাস সময় চেয়েছিলেন।’


তিনি দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।


কিন্তু সে বিচারের কার্যকারিতা কোথায়? সেই রায় যদি কার্যকর হতো তাহলে তাহিয়া-আমিনাসহ শিশুদের জীবন দিতে হতো না। আইন কার্যকর না হলে সেই আইনের কোনো মূল্য নেই।


সরকারের দায়িত্বের বিষয়ে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘সরকার নীরব কেন? আপনি তো ১৮ কোটি মানুষের দায়িত্ব গ্রহণ করেছেন, এই দায়িত্বটা কিভাবে পালন করছেন? আপনি ৪ স্তরের নিরাপত্ত্বার মধ্যে আছেন, কিন্তু দেশের নাগরিকরা কয় স্তরের নিরাপত্তা পাচ্ছে? নিজের ঘরে তো তারা নিরাপত্তা পেতে পারে। কিন্তু আপনি কেন তাদের নিরাপত্তা দিতে ব্যর্ত হচ্ছেন? এই ব্যর্থতার দায় আপনাকে এবং প্রশাসনকে বহন করতে হবে।


মানববন্ধনে অন্য বক্তারা বলেন, নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের পাশবিক নির্যাতনের পরে হত্যা করা হচ্ছে। একটি দেশের মর্যাদা ও সম্মানের প্রতিক সেদেশের নারী ও শিশু সমাজ। কিছু মানুষ রূপী হায়নার লালসার কষাঘাতে সেই মর্যাদা আজ ভুলুণ্ঠিত। আমরা জাতি হিসেবে আজ লজ্জিত।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

গণঅভ্যুত্থানকালে পলককে ইন্টারনেট স্লো করতে বলেছিলেন ওবায়দুল কাদের

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র নিল বিএনপি

সরকারকে আল্টিমেটাম দিয়ে আন্দোলনে নামার ঘোষণা ইনকিলাব মঞ্চের

জামায়াতের প্রদর্শনীতে ছাত্রদল নেতা আবিদের বক্তব্য

ভাইভায় অংশ না নিয়েও চূড়ান্ত তালিকায় নাম, কর্তৃপক্ষ বলছে, ‘তথ্যগত ত্রুটি’

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ‘বর্ডার কিলিং’ ও মোদিবিরোধী সেকশন উধাও

প্রদর্শনীতে মুজিব থাকলেও শহীদ জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির

বাসভবনের প্রদর্শনীতে শেখ মুজিবের ছবি কেন? যা বলছেন জামায়াতের আমির

সর্বাধিক পঠিত

পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশন গুলশানের আন্ডারে চলে গেছে : হাসনাত

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না: জামায়াত আমির

সো কল্ড হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন দেখতে পারবেন এবার: সারজিস

আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভায় যোগ দেবেন তারেক রহমান

আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির

পিরোজপুর-১ আসনে এগিয়ে মাসুদ সাঈদী

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

মহিলা জামায়াতের মানববন্ধনে নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিতের দাবি

নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দলকে এগিয়ে নেব: মঞ্জু