ট্রাইব্যুনালে কল রেকর্ড

গণঅভ্যুত্থানকালে পলককে ইন্টারনেট স্লো করতে বলেছিলেন ওবায়দুল কাদের

Post Image

জুলাই গণঅভ্যুত্থানকালে আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট একটু স্লো করে দিতে বলেছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় এ-সংক্রান্ত কল রেকর্ড উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজন। 

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ তথ্য জানা যায়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

প্রকাশিত কল রেকর্ড অনুযায়ী, জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ফোনালাপে ওবায়দুল কাদেরকে ইন্টারনেট স্লো করে দিতে বলতে শোনা যায়।

পলক-কাদেরের ফোনালাপের অনুলিপিটি হুবহু তুলে ধরা হলো-

জুনাইদ আহমেদ পলক: ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই। পলক বলছি।

ওবায়দুল কাদের: নেটটা একটু স্লো করে দাও।

জুনাইদ আহমেদ পলক: জি।

ওবায়দুল কাদের: ইন্টারনেট।

জুনাইদ আহমেদ পলক: একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই?

ওবায়দুল কাদের: নিয়ে নাও।

জুনাইদ আহমেদ পলক: আচ্ছা, ঠিক আছে। জি, আচ্ছা ঠিক আছে।

ওবায়দুল কাদের: অনেকে আমাকে বলতেছে তো বিষয়গুলো...

জুনাইদ আহমেদ পলক: হ্যাঁ, একটু... ওই যে... মানে... বলা আছে তো যে উনি না বললে... মানে...

ওবায়দুল কাদের: না না, উনাকে জিজ্ঞেস করেই বলবা।

জুনাইদ আহমেদ পলক: আচ্ছা, ঠিক আছে। জি। জি স্যার, জি স্যার। জি, আসসালামু আলাইকুম।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

গণঅভ্যুত্থানকালে পলককে ইন্টারনেট স্লো করতে বলেছিলেন ওবায়দুল কাদের

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র নিল বিএনপি

সরকারকে আল্টিমেটাম দিয়ে আন্দোলনে নামার ঘোষণা ইনকিলাব মঞ্চের

জামায়াতের প্রদর্শনীতে ছাত্রদল নেতা আবিদের বক্তব্য

ভাইভায় অংশ না নিয়েও চূড়ান্ত তালিকায় নাম, কর্তৃপক্ষ বলছে, ‘তথ্যগত ত্রুটি’

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ‘বর্ডার কিলিং’ ও মোদিবিরোধী সেকশন উধাও

প্রদর্শনীতে মুজিব থাকলেও শহীদ জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির

বাসভবনের প্রদর্শনীতে শেখ মুজিবের ছবি কেন? যা বলছেন জামায়াতের আমির

সর্বাধিক পঠিত

জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী

পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশন গুলশানের আন্ডারে চলে গেছে : হাসনাত

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না: জামায়াত আমির

আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভায় যোগ দেবেন তারেক রহমান

আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির

সো কল্ড হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন দেখতে পারবেন এবার: সারজিস

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

পিরোজপুর-১ আসনে এগিয়ে মাসুদ সাঈদী

মহিলা জামায়াতের মানববন্ধনে নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিতের দাবি