শীর্ষ পাঁচ প্রভাবশালী আলেমের তালিকায় প্রথম মামুনুল, এরপর কারা

Post Image

দেশের কওমি মাদরাসাভিত্তিক তথ্যভান্ডার ‘কওমিপিডিয়া’ দেশের শীর্ষ পাঁচ প্রভাবশালী আলেমের একটি তালিকা প্রকাশ করেছে। ২৯ জুলাই প্রকাশিত এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন মাওলানা মামুনুল হক, দ্বিতীয় স্থানে মাওলানা মাহমুদুল হাসান, তৃতীয় স্থানে মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী, চতুর্থ স্থানে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এবং পঞ্চম স্থানে রয়েছেন ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।

প্রথম স্থানে থাকা মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। তিনি একজন প্রখ্যাত ইসলামি পণ্ডিত, বক্তা ও রাজনীতিবিদ হিসেবে কওমি অঙ্গন এবং দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

প্রকাশিত তালিকা অনুসারে, দেশের শীর্ষ প্রভাবশালী আলেমদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন মাওলানা মাহমুদুল হাসান। তিনি কওমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা আল হাইআতুল উলয়া ও সর্ববৃহৎ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি এবং জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মহাপরিচালক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

তৃতীয় স্থানে অবস্থান করছেন হেফাজতে ইসলামের বর্তমান আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি একজন প্রখ্যাত দেওবন্দি ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ এবং আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক।

তাল্কারয় চতুর্থ স্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি দেশের একজন বিশিষ্ট ইসলামী পণ্ডিত, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত।

এছাড়া পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ও বিশিষ্ট ইসলামি পণ্ডিত ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পাশাপাশি অতীতে বিভিন্ন কওমি ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।

কওমিপিডিয়ার প্রকাশ করা এই প্রভাবশালী আলেমদের তালিকা দেশের ধর্মীয় অঙ্গনে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত