হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, পাটওয়ারী-সারজিসকে অবরুদ্ধ

Post Image

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। একপর্যায়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে সোনালী ব্যাংকে অবরুদ্ধ করে রাখা হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় শহরের থানার মোড় এলাকায় এ সংঘর্ষ হয়। এসময় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এনসিপি জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল জানান, সন্ধ্যায় সমাবেশ শেষ করে কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে নিয়ে সার্কিট হাউজে যাচ্ছিলেন। এসময় থানার মোড় এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা হামলা করেন।


তবে জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে কেউ যদি এসে অশালীন বক্তব্য দিয়ে শহরকে অস্থিতিশীল করতে চায়, তার দায়ভার তাকেই নিতে হবে। অন্য কেউ এর দায়ভার নেবে না।


তিনি আরও বলেন, ‌‘আজ অপ্রীতিকর একটি ঘটনার খবর শুনেছি। এর সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। শুনেছি কোনো অশালীন বক্তব্যকে ঘিরে বিক্ষুব্ধ মানুষজন ধাওয়া দিয়েছে।’ তবে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের বক্তব্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: বিএনপি নেতা

হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, পাটওয়ারী-সারজিসকে অবরুদ্ধ

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

বিএনপির রাজনীতি ছেড়ে দেওয়ায় নেতার হতে কর্মী খুন

পিএসসির অধীনে দুই মন্ত্রণালয়ে নিয়োগ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

সর্বাধিক পঠিত

‘দাঁড়িপাল্লায় চুরির কারণে মানুষ আস্থা হারিয়ে ডিজিটাল মেশিনে ঝুঁকছে’

কোনো মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না: সালাহউদ্দিন

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধনন

শত নির্যাতনেও ছাত্রশিবিরের অগ্রযাত্রা থামানো যায়নি : নূরুল ইসলাম সাদ্দাম

শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ, স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পেল কক্সবাজার

যার ভোট তিনিই দেবেন, আমরা ভোটার-প্রার্থীদের নিরাপত্তা দেবো

উত্তরায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি

বাংলাদেশের যুবকরা বেকার ভাতা চায় না : জামায়াত আমির

হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল