পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

Post Image

বরিশালের নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) রাতে রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনারুল ইসলাম।

গ্রেপ্তার ওই নেতার নাম আহমদ উল্লাহ (৩৫)। তিনি বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক। রহমতপুুর ইউনিয়নের রাজগুরু এলাকার বাসিন্দা মোহাম্মাদ উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, মামলার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(১)/৩০ ধারা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(২)/৮(৩) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৮০/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আসামি আহমদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আহমদ উল্লাহকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: বিএনপি নেতা

হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, পাটওয়ারী-সারজিসকে অবরুদ্ধ

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

বিএনপির রাজনীতি ছেড়ে দেওয়ায় নেতার হতে কর্মী খুন

পিএসসির অধীনে দুই মন্ত্রণালয়ে নিয়োগ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

সর্বাধিক পঠিত

‘দাঁড়িপাল্লায় চুরির কারণে মানুষ আস্থা হারিয়ে ডিজিটাল মেশিনে ঝুঁকছে’

কোনো মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না: সালাহউদ্দিন

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধনন

শত নির্যাতনেও ছাত্রশিবিরের অগ্রযাত্রা থামানো যায়নি : নূরুল ইসলাম সাদ্দাম

শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ, স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পেল কক্সবাজার

যার ভোট তিনিই দেবেন, আমরা ভোটার-প্রার্থীদের নিরাপত্তা দেবো

জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি

উত্তরায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

বাংলাদেশের যুবকরা বেকার ভাতা চায় না : জামায়াত আমির

হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল