সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

Post Image

সুনামগঞ্জে নদ-নদীর পানি আরও কমেছে। জেলার সবকটি পর্যবেক্ষণ কেন্দ্রেই পানির স্তর বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তাৎক্ষণিকভাবে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানা গেছে।

রোববার (২৬ জুলাই) সকাল ৯টার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দৈনিক পানির স্তর বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, সুনামগঞ্জ স্টেশনে পানির স্তর রেকর্ড করা হয়েছে ৬.৯৮ মিটার, যা বিপৎসীমার ০.৮২ মিটার নিচে। আগের দিন সন্ধ্যা ৬টায় এ স্তর ছিল ৭.০৪ মিটার এবং সকাল ৬টায় ছিল ৭.০০ মিটার। গত ২৪ ঘণ্টায় সেখানে ১.০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

লাউরেরগড় স্টেশনে পানির স্তর ৬.৬৩ মিটার, যা বিপৎসীমার ১.৪২ মিটার নিচে রয়েছে। ছাতক স্টেশনে পানির স্তর ৮.২৬ মিটার, যা বিপৎসীমার ০.৪৪ মিটার নিচে। দিরাই স্টেশনে পানির স্তর অপরিবর্তিত থেকে ৬.০৭ মিটার রয়েছে, যা বিপৎসীমার ০.৪৮ মিটার নিচে অবস্থান করছে।

এ ছাড়া জগন্নাথপুর ও সোলামানপুর স্টেশনের পানির স্তর যথাক্রমে ৬.৪৫ মিটার ও ৬.২৮ মিটার রেকর্ড করা হলেও এসব স্টেশনের জন্য কোনো বিপৎসীমা নির্ধারিত নেই।

সার্বিকভাবে জেলার নদ-নদীর পানির স্তর নিম্নমুখী থাকায় স্বস্তিতে রয়েছেন হাওরাঞ্চলের বাসিন্দারা। তবে উজানে ভারী বৃষ্টিপাত হলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিএনপির রাজনীতি ছেড়ে দেওয়ায় নেতার হতে কর্মী খুন

পিএসসির অধীনে দুই মন্ত্রণালয়ে নিয়োগ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ভাইরাল প্রধান শিক্ষিকার পাশে দাঁড়ালেন সহকর্মীরা

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

মেট্রোরেল দেখে শেখ হাসিনা কেঁদেছিলেন আজ

সর্বাধিক পঠিত

ফেসবুকে এমন স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিলো না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনী অনিয়ম তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জামায়াত প্রার্থীর

শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ, স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পেল কক্সবাজার

কোনো মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না: সালাহউদ্দিন

শত নির্যাতনেও ছাত্রশিবিরের অগ্রযাত্রা থামানো যায়নি : নূরুল ইসলাম সাদ্দাম

মোংলায় ঝালাই করে মদের দোকান বন্ধ করে দিলেন ক্ষুব্ধ মুসল্লিরা

যার ভোট তিনিই দেবেন, আমরা ভোটার-প্রার্থীদের নিরাপত্তা দেবো

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধনন

জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি

বাংলাদেশের যুবকরা বেকার ভাতা চায় না : জামায়াত আমির