আর্জেন্টিনাকে গুছিয়ে দিয়ে যাবেন মেসি

Post Image

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন লিওনেল মেসি। তাই বলে এখনই জাতীয় দলের জার্সি তুলে রাখছেন না খুদে জাদুকর। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের দাবি, ভবিষ্যৎ পরিকল্পনা কোচ লিওনেল স্কালোনিকে জানিয়েছেন তিনি। যাওয়ার আগে আর্জেন্টিনা জাতীয় দলকে গুছিয়ে দিয়ে যেতে চান। স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনেরও তেমনি চাওয়া।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। নিজে আটটি গোল করেছেন, চারটি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। এ ছাড়া গোলের ২৫-২৬টি সুযোগও তৈরি করেছেন। অনেকটা তাঁর একক নৈপুণ্যেই এবারও ফাইনালে গিয়েছিল আর্জেন্টিনা। তাঁকে বাদ দিয়ে কোনো গোল বা অ্যাসিস্ট না করা চ্যাম্পিয়ন স্পেনের মিডফিল্ডার রদ্রিকে গোল্ডেন দেওয়ায় ভালোই বিতর্ক তৈরি হয়েছে। 

ফর্মে থাকা ৩৯ বছরের মেসি কী আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন? বিশ্বকাপ শেষে ফুটবল দুনিয়ায় সবচেয়ে চর্চিত প্রশ্নগুলোর একটি এটি। যদিও মেসি এ ব্যাপারে মুখ খোলেননি। তবে আর্জেন্টিনার গণমাধ্যম জানিয়েছে, এখনই অবসর নিচ্ছেন না মেসি। দেশের স্বার্থে আরও কয়েক মাস জাতীয় দলে খেলবেন তিনি। জাতীয় দলের কোচ স্কালোনির সঙ্গে পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী বিশ্বকাপের জন্য অতি দ্রুতই জাতীয় দল পুনর্গঠনে হাত দেবেন কোচ স্কালোনি। আর্জেন্টিনা জাতীয় দলের বেশ কজন খেলোয়াড়ের বয়স ৩৫ পেরিয়ে গেছে বা কাছাকাছি। স্বভাবতই স্কালোনির আগামী বিশ্বকাপের পরিকল্পনায় তারা থাকবেন না। তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে। এই তরুণদের আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময়ও দিতে চান কোচ। জাতীয় দলের এই পরিবর্তনের সময় কোচের পাশে থাকতে চান মেসি। নতুন দল ঠিকঠাক মতো তৈরি হওয়ার আগ পর্যন্ত এই তরুণ ফুটবলারদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। নিজের অভিজ্ঞতা দিয়ে তরুণদের সহায়তা করতে চান তিনি। নতুন এই দলটা দাঁড়িয়ে গেলেই পাকাপাকিভাবে জাতীয় দলকে বিদায় জানাবেন মেসি।

তবে এই পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে নিজেকে খুব বেশি দিন জড়িত রাখতে চান না ইতিহাসের অন্যতম সেরা এ ফুটবলার। তাই আগামী কয়েক মাসের মধ্যে দল গোছানোর কাজটা করে দিয়ে যেতে চান তিনি। আগামী বিশ্বকাপ তিনি যে খেলবেন না, সেটা কোচের পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কর্তাদেরও জানিয়ে দিয়েছেন মেসি। তাঁকে ছাড়া পরিকল্পনা করতে বলেছেন। 

এএফএ সূত্রের খবর, মেসি অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তাঁর জন্য জমকালো বিদায়ী ম্যাচের আয়োজন করা হবে। দেশের মাটিতেই শেষবার আকাশি-সাদা জার্সি পরে নামবেন মেসি। কোচের মতো এএফএ কর্তারাও অবসর নিয়ে মেসির ওপর কোনো রকম চাপ সৃষ্টি করতে চান না। মেসি নিজে জানালে তবেই বিদায়ী ম্যাচের ব্যবস্থা করবেন তারা। ইন্টার মায়ামির এ ফুটবলার বিশ্বকাপ শেষে এখন পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ