ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

‘দুর্নীতি হলে বদলি নয়, সরাসরি বরখাস্ত করা হবে’

Post Image

কৃষককার্ড তৈরিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা দুর্নীতি হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেবল বদলি নয়, সরাসরি বরখাস্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আমি নিজে দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার রাতে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের লেংগুরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ‘যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণ উদ্বোধন ও চারা বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফ্যামিলি কার্ড বণ্টনে স্বজনপ্রীতি ও অনিয়মে ক্ষোভ প্রকাশ করে কৃষক কার্ড বিতরণে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। কৃষককার্ড তৈরিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা দুর্নীতি হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেবল বদলি নয়, সরাসরি বরখাস্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বক্তব্যের শুরুতেই লেংগুরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও বণ্টনে নানা অনিয়মের চিত্র তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, আমি কৃষকের সন্তান, আমি জানি ধান হচ্ছে কৃষকের প্রাণ, দেশের প্রাণ। কৃষকদের মূল্যায়ন করার জন্যই আমরা কৃষক কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এর আগে ফ্যামিলি কার্ড নিয়ে যা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই লেংগুরা ইউনিয়নের একটি ওয়ার্ডকে পাইলট প্রজেক্ট হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা শিক্ষকেরা ঘরে ঘরে না গিয়ে পক্ষপাতিত্ব করেছেন।’

বিজ্ঞাপন তথ্য সংগ্রহকারীদের সমালোচনা করে তিনি বলেন, ‘বিল্ডিংয়ের মালিকেরা ফ্যামিলি কার্ড পেয়েছেন, অথচ যার ঘর ভেঙে গেছে কিংবা যিনি অন্ধ-প্রতিবন্ধী, তিনি কার্ড পাননি। অনেকেই বিস্কুট-চা খেয়ে প্রভাবশালী ও স্বাবলম্বীদের নাম তালিকায় তুলেছেন। যারা এসব করেছেন, আল্লাহর ওয়াস্তে তওবা করেন। 

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘দুর্নীতি হলে বদলি নয়, সরাসরি বরখাস্ত করা হবে’

সরোজগঞ্জে ঢাকাগামী বাস উল্টে আহত ২৩

রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, দীর্ঘ লাইন

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

চট্টগ্রামের বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ‘দ্য ইয়ুথ রেজোন্যান্স’

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

বিকালে বাবাকে দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে তাসনিম জারার কড়া মন্তব্য

সর্বাধিক পঠিত

সিসি টিভি লাগান ড্রাইভার, নেপথ্যে ১০ লাখ চাঁদা দাবি— ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বললেন জামায়াত এমপি

নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম

সংসদীয় এলাকায় জুমার নামাজ পড়লেন জামায়াত আমির

আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর

রাজনৈতিক দলে নারীর প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিতের দাবি মহিলা পরিষদের

‘হ্যাঁ’ ভোট সংবিধান ও গণতন্ত্রবিরোধী : জিএম কাদের

হেফাজত আমিরের সঙ্গে আসিফের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে

ধর্ষকদের বিচারে অগ্রগতি না হলে গণআন্দোলন গড়ে তোলা হবে

লাঠি নিয়ে প্রত্যেকটি সেন্টার পাহারা দেবেন : খেলাফত মজলিসের নেতা