সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হবিগঞ্জের একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
এসময় আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী লুৎফে জাহান।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।
সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ও হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়।







