‘মোদির ভয়ে সরকারের অনুগত থাকেন বলিউড তারকারা’

Post Image

প্রশ্নফাঁস জনিত ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ দমনে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় উত্তাল ভারত।  এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ। তবে দু-একজন ব্যতিক্রম ছাড়া প্রায় চুপ রয়েছে বলিউড।

বলিউডের এই অবস্থান নিয়ে সাংবাদিক মেহেদি হাসানের পডকাস্টে আলাপ করেছেন ভারতীয় সাংবাদিক শ্রীনিবাসন জৈন। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা করার ক্ষেত্রে বলিউড তারকারা কেন চুপ থাকেন, সে বিষয়ে আলাপ করেন তারা।

ভারতের প্রধানমন্ত্রী মোদি ডাকলেই বলিউড তারকারা কোনো অনুষ্ঠানে যোগ দিতে বা সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানাতে চলে আসেন। হিন্দুত্ববাদী ভাবাদর্শে বিশ্বাস, নাকি নিজেদের ক্যারিয়ার ও পরিবারের নিরাপত্তার ভয়ে বলিউড তারকারা এমন করেন? এ বিষয়ে শ্রীনিবাসন শাহরুখ খানের উদাহরণ দেন শ্রীনিবাসন। তিনি বলেন, শাহরুখের ছেলেকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, যা মূলত তার ওপর সরকারের একটা চাপের অংশ বলে মনে করেন শ্রীনিবাসন।

তিনি বলেন শুধু বলিউড নয়, ক্রিকেটার, অ্যাথলিট ও শিল্পপতিরাও এই চাপে থাকেন। মোদি সরকারের সমালোচনা করলে বা তাদের কথা না শুনলে বিভিন্ন তদন্তকারী সংস্থাকে পেছনে লেলিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।

ভারতীয় এই সংবাদিক আরো জানান, ‘জনপ্রিয়তাও তারকাদের সুরক্ষা দিতে পারে না। ভারতে আমির খান ও শাহরুখ খানের মতো বিশ্বখ্যাত তারকাদের অগাধ জনপ্রিয়তাও তাদের সরকারের রোষানল থেকে বাঁচাতে পারে না। মোদি সরকারের প্রথম মেয়াদে দেশে মুসলিমদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে আমির খান ও তার স্ত্রী দেশ ছাড়ার কথা ভেবেছিলেন। এরপর তার বিরুদ্ধে অনলাইন প্রচারণা চালানো হয় এবং তার বেশ কিছু বাণিজ্যিক চুক্তি বাতিল হয়ে যায়।’

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

‘মোদির ভয়ে সরকারের অনুগত থাকেন বলিউড তারকারা’

ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

মারা গেলেন কিংবদন্তি বেস গিটারিস্ট জেনিফার ফিঞ্চ

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতানো সঞ্জয় দেব আসছেন ঢাকায়

তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান

আমি হার না মানার সিদ্ধান্ত নিয়েছি : বাঁধন

পাকিস্তানি তরুণের সঙ্গে বাগদানের গুঞ্জন, যা বললেন নাজনীন নীহা

অভিনেতা আলভী রিমান্ডে