মারা গেলেন কিংবদন্তি বেস গিটারিস্ট জেনিফার ফিঞ্চ

Post Image

জনপ্রিয় মার্কিন অল-ফিমেল রক ব্যান্ড এল৭-এর বেস গিটারিস্ট জেনিফার ফিঞ্চ আর নেই। ব্রেন ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে শনিবার (১৮ জুলাই) তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

রোলিং স্টোনের প্রতিবেদনে জানা যায়, জেনিফার ফিঞ্চের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিশ্চিত করেছে এল৭। ব্যান্ডটি এক বিবৃতিতে জানায়, ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় ব্যান্ডসঙ্গী, বন্ধু ও সহযোদ্ধা জেনিফার ফিঞ্চ আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ব্রেন ক্যানসারের বিরুদ্ধে তিনি দীর্ঘ ও সাহসী লড়াই করেছেন। সারা বিশ্বের বন্ধু, সহশিল্পী ও ভক্তদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। আমরা তোমাকে ভালোবাসি, জেনিফার।

পরে ব্যান্ডের পক্ষ থেকে আরও এক বিবৃতিতে বলা হয়, জেনিফারের প্রাণশক্তি, রসবোধ এবং সীমাহীন সৃজনশীলতা এল৭-কে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি ছিলেন সত্যিকারের ব্যতিক্রমী একজন শিল্পী। সংগীত, শিল্প এবং যাদের জীবনে তিনি স্পর্শ রেখে গেছেন, সেই অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

চলতি মাসের শুরুতে জেনিফার ফিঞ্চ জানান, তার ব্রেন ক্যানসার ধরা পড়েছে এবং তিনি চিকিৎসা নিচ্ছেন। শুরুতে চিকিৎসকেরা ধারণা করেছিলেন, রেডিয়েশন থেরাপিতেই রোগটি নিয়ন্ত্রণে আসবে। তবে পরে জটিলতা দেখা দিলে তাকে একাধিক অস্ত্রোপচার করাতে হয়। অস্ত্রোপচারের পর তিনি গুরুতর শারীরিক সীমাবদ্ধতার মুখে পড়েন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবার প্রয়োজন হয়। এর আগে ২০১১ সালে তার থাইরয়েড ক্যানসারও ধরা পড়েছিল।

অসুস্থতার কারণে এল৭-এর ‘লাস্ট হুরাহ ট্যুর’-এর যুক্তরাষ্ট্র পর্ব থেকে সরে দাঁড়ান জেনিফার। তবে তিনি ব্যান্ডের অন্য সদস্যদের পরিকল্পনা অনুযায়ী সফর চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। ১৯৮৫ সালে গঠিত হয় এল৭। দুই বছর পর, ১৯৮৭ সালে, ব্যান্ডটিতে যোগ দেন জেনিফার ফিঞ্চ। ১৯৮৮ সালে প্রকাশিত ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘এল৭’-এ তিনি বেস গিটার বাজান এবং নব্বইয়ের দশকে ব্যান্ডটির জনপ্রিয়তার শীর্ষ সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৯৬ সালে, ৩০ বছর বয়সে, ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি ব্যান্ড ছাড়েন।

এল৭-এর বাইরে তিনি আদারস্টারপিপল এবং দ্য শকার নামের দুটি ব্যান্ডেও কাজ করেছেন। পাশাপাশি প্রতিষ্ঠা করেন নিজের রেকর্ড লেবেল লিটল পুশার রেকর্ডস। সংগীতের পাশাপাশি তিনি একজন পরিচিত আলোকচিত্রী হিসেবেও কাজ করেছেন। ২০১৫ সালে আবারও এল৭-এ ফিরে আসেন জেনিফার ফিঞ্চ। পরে ব্যান্ডটির ২০১৯ সালের অ্যালবাম ‘স্ক্যাটার দ্য র‍্যাটস’-এও অংশ নেন। 

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

মারা গেলেন কিংবদন্তি বেস গিটারিস্ট জেনিফার ফিঞ্চ

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতানো সঞ্জয় দেব আসছেন ঢাকায়

তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান

আমি হার না মানার সিদ্ধান্ত নিয়েছি : বাঁধন

পাকিস্তানি তরুণের সঙ্গে বাগদানের গুঞ্জন, যা বললেন নাজনীন নীহা

অভিনেতা আলভী রিমান্ডে

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো

অভিনেতা জাহের আলভী কারাগারে

সর্বাধিক পঠিত

মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন

পাকিস্তানি তরুণের সঙ্গে বাগদানের গুঞ্জন, যা বললেন নাজনীন নীহা

সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ আদালতের

মুক্তির অপেক্ষায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে নতুন চমক

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো

অভিনেতা জাহের আলভী কারাগারে

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব খান-শবনম বুবলী

বিবাহবহির্ভূত সম্পর্ক, সংসার ভাঙল মৌসুমী হামিদের

রাগ করলা’ নিয়ে মাতামাতি, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয়

বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী