উদ্যোক্তাদের আস্থার অভাব শিল্প উৎপাদনকে প্রভাবিত করছে: ঢাকা চেম্বার

Post Image

দেশের সামগ্রিক আর্থিকখাত নানাবিধ প্রতিবন্ধকতায় জর্জরিত। যার উত্তরণে এখাতে আমূল কাঠামোগত সংষ্কারের কোনো বিকল্প নেই। একইসঙ্গে উদ্যোক্তাদের আস্থার অভাব, আর্থিক খাতে অস্বচ্ছ ব্যবস্থাপনা ও খেলাপী ঋণ আদায়ের ধীরগতি প্রভৃতি বিষয়গুলো আমাদের শিল্প উৎপাদন, বিশেষকরে এসএমইখাতকে মারাত্মকভাবে প্রভাবিত করছে বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

শনিবার (২৮ জুন) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অডিটোরিয়ামে আয়োজিত ‘ব্যাংক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ: ঋণ গ্রহীতার প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে বক্তারা এ সব কথা বলেন৷

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়) ড. আনিসুজ্জামান চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (মুদ্রানীতি বিভাগ) ড. মো. ইজাজুল ইসলাম ওই অনুষ্ঠানে যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ব্যাংকখাতের ভূমিকা অনস্বীকার্য হলেও আমাদের সামগ্রিক আর্থিকখাত নানাবিধ প্রতিবন্ধকতায় জর্জরিত, যার উত্তরণে এখাতে আমূল কাঠামোগত সংষ্কারের কোন বিকল্প নেই। চলতি বছরের মধ্যমেয়াদে খেলাপী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪.২ লাখ কোটি টাকা, এটি মোট অনাদায়ী ঋণের ২৪ শতাংশের বেশি, এ অবস্থা আর্থিক খাতের অব্যবস্থাপনারই প্রতিফলন, পাশাপাশি নেতিবাচক প্রভাব ফেলছে স্থানীয় ও বিদেশি বিনিয়োগে।

তিনি বলেন, উদ্যোক্তাদের আস্থার অভাব, আর্থিক খাতে অস্বচ্ছ ব্যবস্থাপনা ও খেলাপী ঋণ আদায়ের ধীরগতি প্রভৃতি বিষয়সমূহ আমাদের শিল্প উৎপাদন, বিশেষকরে এসএমইখাতকে মারাত্নকভাবে প্রভাবিত করছে, সেই সঙ্গে বেসরকারিখাতে ঋণ প্রবাহ ৭.৫ শতাংশে নেমে আসার এবং ১০ শতাংশের বেশি মূল্যস্ফীতির হার বিদ্যমান অবস্থাকে আরো অসহনীয় করে তুলেছে।

তাসকীন আহমেদ বলেন,এমতাবস্থায় উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে আনা, বেসরকারিখাতে ঋণ প্রবাহ বাড়নোর মাধ্যমে একটি সহায়ক ব্যবসায়িক পরিবেশে নিশ্চিতের লক্ষ্যে মুদ্রানীতির পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য নীতিমালার মধ্যকার কার্যকর সমন্বয় ও বাস্তবায়নের আহ্বান জানান ডিসিসিআই সভাপতি।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস

খালেদা জিয়ার সাজে ভ্লগ, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন চমক

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টে’ যুক্ত হচ্ছেন রাফসান-সুনেরাহ

বিয়ের গুঞ্জন নিয়ে নীরবতা ভেঙে হুঁশিয়ারি দিলেন পূজা চেরি

টিকটক দুনিয়ায় শোক, খুন হলেন শামসো বিবি

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে লড়বেন হিরো আলম

আল্লাহ যেন আমার অতীত ক্ষমা করে দেন: লুবাবা

মিথ্যকে নয় সত্যকে বেছে নেওয়ার আহ্বান প্রভার

সর্বাধিক পঠিত

‘মোদির ভয়ে সরকারের অনুগত থাকেন বলিউড তারকারা’

সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার পেলেন হানিফ সংকেত

মায়ের সঙ্গে বৈশাখী মেলায় দোকান দিতেন ফারিণ

ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

বিয়ে বাড়িতে নজর কাড়লেন নাগা-সামান্থা

গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা শেলী, খোঁজ নিচ্ছে না কেউ!

‘শ্রাবণের মেঘগুলো’ গেয়ে শিক্ষিকা বিউটির পাশে ডা. মাহমুদা মিতু

রাজনীতিতে যোগ দিচ্ছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা

১৬ ডিসেম্বর আত্মসমর্পণে ওসমানী ছিলেন না, এ নিয়ে কোনো সিনেমা হয়েছে?

দীর্ঘ অপেক্ষা, অবশেষে আসছে ‘মানি হাইস্ট’এর নতুন সিজন