যত দিন বেঁচে থাকব, মমতা দিদির সঙ্গে আছি: দেব

Post Image


ভারতের লোকসভার বিদ্রোহী তৃণমূল (টিএমসি) সাংসদদের সঙ্গে নেই, দিদির পাশে ছিলেন সারা জীবন থাকবেন বলে জানিয়েছেন টিএমসি সাংসদ দেব (দীপক অধিকারী)। আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক শেষে বাইরে বেরিয়ে এ কথা জানিয়েছেন তিনি।


দেব স্পষ্ট জানিয়েছেন, ‘নতুন তৃণমূলের’ সঙ্গে নেই। দেব আরো বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা সারা জীবন থাকবে। যত দিন বেঁচে থাকব, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। তৃণমূলের সাংসদ হয়ে এসেছি।


আমারও দায়িত্ব মানুষের স্বপ্নপূরণ করা। তবে নতুন তৃণমূলে যাচ্ছি না। গত সোমবার বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেছিলেন লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদের। সেই বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।


সূত্র জানিয়েছে, বৈঠকের পরেই বিদ্রোহী লোকসভা তৃনমূল সদস্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় মোদি সরকারকে সমর্থনের কথা জানিয়েছেন।


তৃণমূলের একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে তৃণমূলের যে সাংসদেরা বৈঠক করেছিলেন। তাঁদের মধ্যে দেবও ছিলেন। শুধু তা-ই নয়, পরে সন্ধ্যায় তৃণমূলের সাংসদ শতাব্দী রায়ের দিল্লির বাসভবনে শুভেন্দুর উপস্থিতিতে বিদ্রোহীদের যে বৈঠক হয়েছে, সেখানেও দেব ছিলেন। শুধু ছিলেনই না, মুখ্যমন্ত্রী শুভেন্দু নাকি তাঁর গালও টিপে দিয়েছেন! 


যদিও দেব বা শুভেন্দু কারো তরফেই এই দাবির আনুষ্ঠানিক সমর্থন মেলেনি।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

শাড়ি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা

সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা

জনপ্রিয় অভিনেত্রী রিনা রহমান আর নেই

‘শ্রাবণের মেঘগুলো’ গেয়ে শিক্ষিকা বিউটির পাশে ডা. মাহমুদা মিতু

স্ত্রীকে মারধরের মামলায় কারগারে প্রিন্স মামুন

‘মোদির ভয়ে সরকারের অনুগত থাকেন বলিউড তারকারা’

ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

মারা গেলেন কিংবদন্তি বেস গিটারিস্ট জেনিফার ফিঞ্চ