ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

Post Image

ফুটবল উন্মাদনায় কাঁপছে গোটা বিশ্ব। সেই আঁচ লেগেছে বাংলাদেশের আনাচে কানাচে। ঝিনাইদহেও ফুটবল উন্মাদনায় মেতেছেন ভক্তরা। আর্জেন্টিনার সমর্থকরা আয়োজন করেন বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে আকাশি নীল আর সাদা রঙের ঢেউ যেন নেমে আসে শহর জুড়ে। এ শোভাযাত্রায় বিভিন্ন বয়সের আর্জেন্টিনা সমর্থকরা অংশ নেন।

মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। আর্জেন্টিনা ফ্যান ক্লাব, ঝিনাইদহ এর উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বের হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শহরের বিভিন্ন মহল্লা থেকে ছোট ছোট মিছিল শোভাযাত্রায় অংশ নেয়। হাতে হাতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা ও রঙ বেরঙের বেলুন নিয়ে শোভাযাত্রায় আনন্দে মেতে ওঠেন আর্জেন্টিনা সমর্থকরা। বিশ্বকাপের থিম সংগীতের সাথে নেচে গেয়ে মেতে ওঠেন বিশ্বকাপের উন্মাদনায়।

ঝিনাইদহ ফ্যান ক্লাবের স্টাইকার ভলেন্টিয়ার শাহীনুর রহমান লিটন বলেন, ‘প্রাণের উচ্ছ্বাসে শোভাযাত্রায় সমর্থকরা অংশ নিয়েছে। এটি সব সমর্থকদের কৃতিত্ব। আশা করছি, এবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। সেই সাথে আশা করি, বাংলাদেশও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেবে। আমরা এই উন্মাদনা কে উৎসবে রূপ দিতে চেয়েছি। যে দলই চ্যাম্পিয়ন হোক, ফুটবল জিতে যাক।

শোভাযাত্রায় নারী, শিশুসহ বিভিন্ন বয়সী আর্জেন্টিনা সমর্থকরা অংশ নেন। এর আগে শহিদ মিনার চত্বরে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উপদেষ্টা সদস্য ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এম রায়হান, আর্জেন্টিনা ফ্যান ক্লাবের স্ট্রাইকার ভলেন্টিয়ার শাহীনুর রহমান লিটন, ডিফেন্ডার ভলেন্টিয়ার আহসান জিকু, কিপার ভলেন্টিয়ার শাহজাহান নবীন, মিডফিল্ড ভলেন্টিয়ার সামিউল পারভেজ সামি, ডিফেন্ডার ভলেন্টিয়ার সুলতান আল এনাম সমর্থকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেন। এসময় আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের ডিফেন্ডার ভলেন্টিয়ার ইনজামামুল হক, সোহাগ, শাকিল, শাওন, তরিকুল ইসলাম, শফিক হোসেন, জাহিদুজ্জামান, শোয়েব আহমেদ, হোসাইন পার্সি, জিসান, রিজভী, হোসাইন রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

খালেদা জিয়ার সাজে ভ্লগ, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন চমক

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টে’ যুক্ত হচ্ছেন রাফসান-সুনেরাহ

বিয়ের গুঞ্জন নিয়ে নীরবতা ভেঙে হুঁশিয়ারি দিলেন পূজা চেরি

টিকটক দুনিয়ায় শোক, খুন হলেন শামসো বিবি

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে লড়বেন হিরো আলম

আল্লাহ যেন আমার অতীত ক্ষমা করে দেন: লুবাবা

মিথ্যকে নয় সত্যকে বেছে নেওয়ার আহ্বান প্রভার

শাড়ি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা

সর্বাধিক পঠিত

তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান

মারা গেলেন কিংবদন্তি বেস গিটারিস্ট জেনিফার ফিঞ্চ

স্ত্রীকে মারধরের মামলায় কারগারে প্রিন্স মামুন

‘মোদির ভয়ে সরকারের অনুগত থাকেন বলিউড তারকারা’

সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার পেলেন হানিফ সংকেত

ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

মায়ের সঙ্গে বৈশাখী মেলায় দোকান দিতেন ফারিণ

বিয়ে বাড়িতে নজর কাড়লেন নাগা-সামান্থা

‘শ্রাবণের মেঘগুলো’ গেয়ে শিক্ষিকা বিউটির পাশে ডা. মাহমুদা মিতু

গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা শেলী, খোঁজ নিচ্ছে না কেউ!