জনপ্রিয় অভিনেত্রী রিনা রহমান আর নেই

Post Image

ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় মৃত্যু হয়েছে তার। তার এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে।

এ অভিনয়শিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও পরিচালক অনুভব মাহবুব। সোমবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে রিনা রহমানের একটি ছবি পোস্ট করে সেখানে এ তথ্য জানান তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন রিনা রহমান। এ অবস্থায় কাজ করে যাচ্ছিলেন। তবে অসুস্থতা ক্রমশ বাড়তে থাকায় কিছুদিন ধরে কাজে অনিয়মিত ছিলেন তিনি।

মৃত্যুর আগে এ অভিনেত্রী জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’য় অভিনয় করছিলেন। কিন্তু শারীরিক জটিলতার কারণে কিছুদিন ধরে এখানে অনিয়মিত ছিলেন রিনা রহমান।

এ অভিনেত্রী দীর্ঘ ক্যারিয়ারে টেলিভিশন, নাটক, চলচ্চিত্র ও মঞ্চে বৈচিত্রময় চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত কাজের মধ্যে রয়েছে নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঘানি’ (২০০৬), ‘ঠিকানা’ (১৯৯৪) এবং ‘মান অভিমান’র মতো জনপ্রিয় ধারাবাহিক।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ওমর সানী

নানা পাটেকরের প্রয়াণে তারিক আনাম খানের শ্রদ্ধা

শুটিংয়ের প্রথম দিনই বিজয়ের কথায় কাঁদেন রাশমিকা

এবার বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক

দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে সহায়তার আহ্বান অ্যাঞ্জেলিনা জোলির

‘মহব্বত’সিনেমায় নায়িকা কে? আলোচনায় পাকিস্তানের ৪ তারকা

ব্যাংক হিসাব তলব নিয়ে যা বললেন সালমান মুক্তাদির