ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Post Image

ইতালিতে বাংলাদেশি বংশোদ্ভূত আস্ট্রেলিয়ান কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, একদল ব্যক্তি তার ওপর চড়াও হয়। অভিযোগ করা হচ্ছে, হামলাকারীদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বা নেতাকর্মীরা ছিলেন।


স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে দেশটির রাজধানী রোমের বাঙালি অধ্যুষিত এলাকা তরপিনিয়াত্তারায় এঘটনা ঘটে।


তবে এঘটনার পরপরই ইতালি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের একাধিক নেতাকর্মীরা এই হামলার কথা স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট করেন, এবং দাবী করেন যে ইতালি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে এই বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটরকে প্রতিহত করা হয়েছে।


ঘটনার পর বনি আমিনকে আর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানান, "তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বিষয়টি নিয়ে আইনের দারস্থ হয়েছেন"।


এদিকে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।


এ বিষয়ে অভিযুক্ত পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে হামলার প্রকৃত কারণ জানা যায়নি। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাদের কথায় বাংলাদেশের রাজনৈতিক পক্ষপাতিত্বর বিষয় উঠে আসে। এছাড়াও হামলার সময় বনি আমিনকে মৌলবাদী বলে কিল-ঘুষি ও লাথি মারছিলেন হামলাকারীরা।


তাই ধারণা করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মতভেদের জেরে সহিংসতার এমন অভিযোগ উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করলে প্রকৃত ঘটনা ও দায়ীদের বিষয়ে আরও স্পষ্ট তথ্য জানা যাবে।


বনি আমিন একজন ভ্রমণ পিয়াসু মানুষ। বাংলাদেশী বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান নাগরিক বিশ্বজুড়ে ভ্রম করে কন্টেন্ট বানায়। ভ্রমণের উদ্দেশ্যে তিনি গত দুইদিন যাবত রোমে অবস্থান করছিলেন।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

একবারের জন্যও বলিনি অভিনয় করে পাপ করেছি : পপি

নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস

খালেদা জিয়ার সাজে ভ্লগ, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন চমক

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টে’ যুক্ত হচ্ছেন রাফসান-সুনেরাহ

বিয়ের গুঞ্জন নিয়ে নীরবতা ভেঙে হুঁশিয়ারি দিলেন পূজা চেরি

টিকটক দুনিয়ায় শোক, খুন হলেন শামসো বিবি

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে লড়বেন হিরো আলম

আল্লাহ যেন আমার অতীত ক্ষমা করে দেন: লুবাবা

সর্বাধিক পঠিত

ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার পেলেন হানিফ সংকেত

বিয়ে বাড়িতে নজর কাড়লেন নাগা-সামান্থা

মায়ের সঙ্গে বৈশাখী মেলায় দোকান দিতেন ফারিণ

গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা শেলী, খোঁজ নিচ্ছে না কেউ!

‘শ্রাবণের মেঘগুলো’ গেয়ে শিক্ষিকা বিউটির পাশে ডা. মাহমুদা মিতু

রাজনীতিতে যোগ দিচ্ছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা

১৬ ডিসেম্বর আত্মসমর্পণে ওসমানী ছিলেন না, এ নিয়ে কোনো সিনেমা হয়েছে?

দীর্ঘ অপেক্ষা, অবশেষে আসছে ‘মানি হাইস্ট’এর নতুন সিজন

‘বিয়ে করে আপনি এমন কী উল্টে ফেলেছেন’