আইসিসির ‘মাস সেরা’ হয়ে ইতিহাস গড়লেন গিল

Post Image

আইসিসির মাস সেরার স্বীকৃতি পেয়েছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। ইংল্যান্ডে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই স্বীকৃতি অর্জন করলেন তিনি। এর মধ্য দিয়ে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে চারবার ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ হওয়ার রেকর্ড গড়লেন গিল।

মঙ্গলবার আইসিসি নিজেদের ওয়েবসাইটে গত মাসের সেরাদের নাম ঘোষণা করে। যেখানে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ভিয়ান মুল্ডারকে টপকে তিনি মাস সেরা ক্রিকেটার হোন।

গত মাসে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ঝলমলে এক সময় কাটিয়েছেন গিল। কেবল আগস্ট মাসেই তিন ম্যাচে ৯৪.৫০ গড়ে করেছেন ৫৬৭ রান। এর মধ্যে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে ২৬৯ ও ১৩১ রানের ইনিংস খেলে দলকে ১-১ সমতায় ফেরান।  

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ বাঁচানো ইনিংসে করেন অপরাজিত ১০৩ রান। শেষ টেস্টে ৬ রানে জয় তুলে নিয়ে সিরিজ ২-২ সমতায় শেষ করে ভারত। টেস্ট অধিনায়ক হিসেবে এটি ছিল গিলের প্রথম সিরিজ, যেখানে ব্যাট হাতে ও নেতৃত্বে সমান উজ্জ্বল ছিলেন তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

এআইয়ের বিরুদ্ধে রাস্তায় রোবটদের বিক্ষোভ

সোশ্যাল মিডিয়ায় আশির দশকের ছবিতে সয়লাব, অংশ নেবেন যেভাবে

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

খেলনা বিমান’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

একবারের জন্যও বলিনি অভিনয় করে পাপ করেছি : পপি

নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস

খালেদা জিয়ার সাজে ভ্লগ, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন চমক

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টে’ যুক্ত হচ্ছেন রাফসান-সুনেরাহ