সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা

Post Image

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূরকে ঘিরে তিন দশক ধরে নানা আলোচনা রয়েছে। পর্দায় তাদের দারুণ রসায়নের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও তৈরি হয়েছে নানা গল্প। বিশেষ করে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কি না এ প্রশ্ন বারবার সামনে এসেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। 

সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে ছেলে ও শাবনূরের সম্পর্ক নিয়েও মন্তব্য করেন নীলা চৌধুরী। তার দাবি, শাবনূরের সঙ্গে সালমানের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বরং শাবনূরকে নিজের ছোট বোনের মতোই দেখতেন সালমান। 

নীলা চৌধুরী জানান, শাবনূর সালমানের ওপর নির্ভরশীল ছিলেন এবং সালমানও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করতেন। সালমানের কোনো বোন না থাকায় শাবনূরকে তিনি বোনের মতো স্নেহ করতেন। তবে শাবনূরকে নিয়ে কিছু অভিযোগও করেছেন সালমানের মা। তার দাবি, শাবনূর কখনো কখনো সালমানের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে এমন ধারণা তৈরি করার চেষ্টা করতেন। পরে তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গল্প ছড়িয়ে পড়ে। 

অন্যদিকে শাবনূর বরাবরই এসব প্রেমের গুঞ্জন অস্বীকার করে এসেছেন। তার বক্তব্য, সালমানকে তিনি কখনো প্রেমিক হিসেবে দেখেননি, বরং ভাইয়ের মতো সম্মান করতেন। তাঁর মতে, কিছু মানুষ ও গণমাধ্যম তাদের বন্ধুত্বকে ঘিরে মুখরোচক গল্প তৈরি করেছে। 

প্রসঙ্গত, ১৯৯৩ সালে চলচ্চিত্রে অভিষেকের পর সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে ১৪টি ছবিতে তার নায়িকা ছিলেন শাবনূর। ‘তুমি আমার’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’সহ বেশ কয়েকটি সিনেমায় তাঁদের জুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পরও তার ব্যক্তিজীবন ও সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি। তিন দশক পরও সেই আলোচনায় নতুন করে যুক্ত হলো তাঁর মায়ের বক্তব্য।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস

খালেদা জিয়ার সাজে ভ্লগ, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন চমক

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টে’ যুক্ত হচ্ছেন রাফসান-সুনেরাহ

বিয়ের গুঞ্জন নিয়ে নীরবতা ভেঙে হুঁশিয়ারি দিলেন পূজা চেরি

টিকটক দুনিয়ায় শোক, খুন হলেন শামসো বিবি

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে লড়বেন হিরো আলম

আল্লাহ যেন আমার অতীত ক্ষমা করে দেন: লুবাবা

মিথ্যকে নয় সত্যকে বেছে নেওয়ার আহ্বান প্রভার

সর্বাধিক পঠিত

‘মোদির ভয়ে সরকারের অনুগত থাকেন বলিউড তারকারা’

সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার পেলেন হানিফ সংকেত

ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

মায়ের সঙ্গে বৈশাখী মেলায় দোকান দিতেন ফারিণ

বিয়ে বাড়িতে নজর কাড়লেন নাগা-সামান্থা

গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা শেলী, খোঁজ নিচ্ছে না কেউ!

‘শ্রাবণের মেঘগুলো’ গেয়ে শিক্ষিকা বিউটির পাশে ডা. মাহমুদা মিতু

রাজনীতিতে যোগ দিচ্ছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা

১৬ ডিসেম্বর আত্মসমর্পণে ওসমানী ছিলেন না, এ নিয়ে কোনো সিনেমা হয়েছে?

দীর্ঘ অপেক্ষা, অবশেষে আসছে ‘মানি হাইস্ট’এর নতুন সিজন