বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতানো সঞ্জয় দেব আসছেন ঢাকায়

Post Image


ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব এবার ঢাকায় আসছেন। বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্সের পর এই প্রথম দেশের দর্শকদের সামনে পরিবেশনা করবেন তিনি।


সঞ্জয় দেবের ঢাকা সফরকে ঘিরে সংগীতপ্রেমী ও ফুটবলভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তার আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।


রাজধানীতে অনুষ্ঠিতব্য ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী দিনে, আগামী ২০ জুলাই বিশেষ লাইভ পারফরম্যান্স করবেন সঞ্জয় দেব। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত বনানীর কামাল আতাতুর্ক পার্কে চলবে ছয় দিনব্যাপী এই আয়োজন।


বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে আয়োজিত এই ফ্যান ফেস্টে বড় পর্দায় ম্যাচের সরাসরি সম্প্রচারের পাশাপাশি থাকবে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং দর্শকদের অংশগ্রহণে নানা বিনোদনমূলক আয়োজন। সমাপনী দিনের অন্যতম আকর্ষণ থাকবেন সঞ্জয় দেব।


১৯৯১ সালের ১৮ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন সঞ্জয় দেব। তবে তার বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে শহরে। সান জোসে স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করলেও ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল তার গভীর আগ্রহ।


সঞ্জয়ের বাবা সন্তোষ দেব এবং মা মিতা দেব। তাদের পারিবারিক শিকড় সুনামগঞ্জে। পরিবারের সাংস্কৃতিক পরিবেশ থেকেই সংগীতের প্রতি ভালোবাসা তৈরি হয় তার। পরে যুক্তরাষ্ট্রে ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন এবং নির্বাহী প্রযোজক কুণাল আগরওয়ালের সঙ্গে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান।


আন্তর্জাতিক অঙ্গনে সফলতার পাশাপাশি বাংলাদেশের শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন সঞ্জয় দেব। তার সহযোগিতার তালিকায় রয়েছেন হাবিব ওয়াহিদ, তাহসান খান ও জেফার রহমান।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতানো সঞ্জয় দেব আসছেন ঢাকায়

তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান

আমি হার না মানার সিদ্ধান্ত নিয়েছি : বাঁধন

পাকিস্তানি তরুণের সঙ্গে বাগদানের গুঞ্জন, যা বললেন নাজনীন নীহা

অভিনেতা আলভী রিমান্ডে

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো

অভিনেতা জাহের আলভী কারাগারে

ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

সর্বাধিক পঠিত

হাদির উপর হামলার নিন্দা জানিয়ে হুমকির মুখে অভিনেত্রী চমক

মেয়ের বাবা হলেন পালিয়ে বিয়ে করা সেই গায়ক

দুইবার হার্ট অ্যাটাক, এবার স্ট্রোক করলেন সংগীতশিল্পী তৌসিফ

যৌতুক ছাড়া একসঙ্গে ৬৩ এতিম কন্যার গণবিবাহ

মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন

বিবাহবহির্ভূত সম্পর্ক, সংসার ভাঙল মৌসুমী হামিদের

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব খান-শবনম বুবলী

রাগ করলা’ নিয়ে মাতামাতি, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয়

মুক্তির অপেক্ষায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে নতুন চমক

সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ আদালতের