পারফর্ম করতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন জায়েদ খান

Post Image

নানা সময় বিভিন্ন কারণে আলোচনায় থাকেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করলেও দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি কমিউনিটির অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। এবার এমনই এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন এই অভিনেতা।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে।

আজ মঙ্গলবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জায়েদ খান। অনুষ্ঠানের এক পর্যায়ে মোটরসাইকেল চালিয়ে মঞ্চে প্রবেশ করার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

জানা গেছে, মোটরসাইকেলের সামনে ও পেছনে ফায়ার ওয়াক্স ব্যবহার করা হয়েছিল। সেখান থেকেই আগুন ছিটকে অভিনেতার শরীরে পড়ে যায়।

দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও শরীরের কিছু অংশ পুড়ে যায় তার।

তবে আহত অবস্থাতেই পারফরম্যান্স চালিয়ে যান জায়েদ খান। পরে অনুষ্ঠান শেষে তাকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন।

জায়েদ খান বলেন, ‘একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সে অবস্থাতেই পারফর্ম করেছি। এ কারণে অবস্থা আরেকটু খারাপ হয়েছে। চিকিৎসা নিয়েছি।

ব্যান্ডেজ করে এখন একটু বিশ্রাম করছি।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ আদালতের

যত দিন বেঁচে থাকব, মমতা দিদির সঙ্গে আছি: দেব

আবার আলোচনায় শাকিব-বুবলীর কন্যা

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব খান-শবনম বুবলী

বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

সর্বাধিক পঠিত

যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?

বাগদান হয়েছে, বিয়ে হবে দেশের আইনি প্রক্রিয়ায়: লুবাবা

‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়’

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির

ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম

গোপনে ঢাকায় কনসার্ট করছেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম!

দুইবার হার্ট অ্যাটাক, এবার স্ট্রোক করলেন সংগীতশিল্পী তৌসিফ

হাদির উপর হামলার নিন্দা জানিয়ে হুমকির মুখে অভিনেত্রী চমক

মেয়ের বাবা হলেন পালিয়ে বিয়ে করা সেই গায়ক

যৌতুক ছাড়া একসঙ্গে ৬৩ এতিম কন্যার গণবিবাহ