ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

Post Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে নিখোঁজ হওয়া একই স্কুলের চার ছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদেরকে উদ্ধার করে পুলিশ। 

উদ্ধার হওয়া ছাত্রীরা হলো- বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতী খুশি (১৭), একই গ্রামের বাংঠু দেবনাথের মেয়ে মল্লিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) ও আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। এদের মধ্যে খুশি, মল্লিকা ও ঋতু সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি এবং সুজতি একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটের গোয়াইনঘাট যাওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল তারা। এর আগে গত মঙ্গলবার সকাল থেকেই নিখোঁজ হয় তারা।

স্থানীয়দের ধারণা, ছাত্রীরা একটি বড় পাচারকারী চক্রের খপ্পরে পড়েছিল। চক্রটি তাদেরকে প্রলোভন দেখিয়ে সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাঠানোর চেষ্টা করছিল বলে সন্দেহ করা হচ্ছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সকালে তারা একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। কোনো সন্ধান না পেয়ে ওই রাতেই পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে নিখোঁজ হওয়া স্কুলছাত্রীদের পরিবারের লোকজন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

টাঙ্গাইলে বজ্রাঘাতে প্রাণ গেল ২ দিনমজুরের

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল

বাস আটকে বিএনপি নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে ধর্মঘট

এক স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ

ঝুটের গোডাউনে আগুন

গলায় বাদাম আটকে প্রাণ গেল শিশুর

‘আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারি’—বিশ্বাস কেপ ভার্দের প্রেসিডেন্টের

সর্বাধিক পঠিত

কুমিল্লা বাস মালিক সমিতির ধর্মঘট, দুর্ভোগ চরমে

বাসের ধাক্কায় যুবদলের ২ নেতা নিহত

১৮ দেশের সাথে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

হারলেও ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বীর বাসায় যাব : শিশির মনির

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

নির্বাচন উপলক্ষে মহাসড়কে ঘরে ফেরা মানুষের ঢল

বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য

স্বাধীনতা রক্ষায় যুবকদের নিয়ে রিজার্ভ ফোর্স গঠন করা হবে