বাস আটকে বিএনপি নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে ধর্মঘট

Post Image

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় গাড়ি আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে মহানগর বিএনপির সদস্য মাহাবুব উল্লাহ তপনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ধর্মঘট কর্মসূচি পালন করছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেন বাস মালিক ও শ্রমিকরা। এতে কয়েক ঘণ্টার জন্য ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন অভিযোগ করেন, মহানগর বিএনপির সদস্য মাহাবুব উল্লাহ তপন তাদের এক মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় মিশনপাড়া এলাকায় একটি বাস আটকে রাখা হয় এবং শ্রমিকদের মারধর করা হয়। এর প্রতিবাদেই তারা ধর্মঘটের ডাক দেন। পরে এমপির পক্ষ থেকে বিচারের আশ্বাস দেওয়া হলে আমরা ধর্মঘট প্রত্যাহার করি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মহানগর বিএনপির সদস্য মাহাবুব উল্লাহ তপনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, মালিকদের মধ্যে একটি বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে আমি এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের ছেলে আবুল কাউসার আশা মালিকদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বাস আটকে বিএনপি নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে ধর্মঘট

এক স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ

ঝুটের গোডাউনে আগুন

গলায় বাদাম আটকে প্রাণ গেল শিশুর

‘আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারি’—বিশ্বাস কেপ ভার্দের প্রেসিডেন্টের

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ

বিএনপি নেতাকে অতিথি না করায় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হামলা

সর্বাধিক পঠিত

শেরপুর-৩ আসনে নতুন তফসিল দেবে ইসি

বাসের ধাক্কায় যুবদলের ২ নেতা নিহত

১৮ দেশের সাথে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য অপসারণ,যা বলছে স্থানীয় প্রশাসন

কুমিল্লা বাস মালিক সমিতির ধর্মঘট, দুর্ভোগ চরমে

হারলেও ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বীর বাসায় যাব : শিশির মনির

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

নির্বাচন উপলক্ষে মহাসড়কে ঘরে ফেরা মানুষের ঢল

ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন