ঝুটের গোডাউনে আগুন

Post Image

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বুধবার (০১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বিষয়টি নিশ্চিত করেছেন।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরের দিকে শিবু মার্কেট এলাকার একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। গোডাউনটির পাশেই একটি গাড়ির গ্যারেজ ও একটি মুদির দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দিলে মোট চারটি ইউনিটের সমন্বিত চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট একযোগে কাজ শুরু করে। আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই আমরা পাশের দোকানগুলোর মালামাল সরিয়ে নিতে সক্ষম হই।

তিনি আরও বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বাস আটকে বিএনপি নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে ধর্মঘট

এক স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ

ঝুটের গোডাউনে আগুন

গলায় বাদাম আটকে প্রাণ গেল শিশুর

‘আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারি’—বিশ্বাস কেপ ভার্দের প্রেসিডেন্টের

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ

বিএনপি নেতাকে অতিথি না করায় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হামলা

সর্বাধিক পঠিত

শেরপুর-৩ আসনে নতুন তফসিল দেবে ইসি

বাসের ধাক্কায় যুবদলের ২ নেতা নিহত

১৮ দেশের সাথে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য অপসারণ,যা বলছে স্থানীয় প্রশাসন

কুমিল্লা বাস মালিক সমিতির ধর্মঘট, দুর্ভোগ চরমে

হারলেও ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বীর বাসায় যাব : শিশির মনির

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

নির্বাচন উপলক্ষে মহাসড়কে ঘরে ফেরা মানুষের ঢল

ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন