সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

Post Image

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু এবং শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করার দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।


মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়কের মেডিকেল কলেজসংলগ্ন এলাকায় বাঁশ ফেলে সড়কে অবস্থান নেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় চার কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


অবরোধের কারণে যাত্রীবাহী বাস, ট্রাক, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তারা আন্দোলন চালিয়ে যান।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে দায়িত্বশীল কর্তৃপক্ষকে ঘটনাস্থলে এসে আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিতে হবে। ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বেন না।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫০০ শয্যাবিশিষ্ট ১০ তলা হাসপাতাল ভবনের নির্মাণকাজ শেষ হলেও বছরের পর বছর সেটি চালু করা হয়নি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনটি এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতাল চালু না থাকায় জেলার মানুষ আধুনিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রয়োজনীয় ক্লিনিক্যাল প্রশিক্ষণ না পাওয়ায় তাদের চিকিৎসা শিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


তারা আরও বলেন, ২০২৪ সালের ২৪ জুন হাসপাতাল চালুর আশ্বাস দেওয়া হয়েছিল। পরে ২০২৫ সালের অক্টোবর মাসেও একই প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু কোনো আশ্বাসই বাস্তবে রূপ নেয়নি। ২০২৬ সালেও নানা অজুহাতে হাসপাতাল চালু বিলম্বিত করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


উল্লেখ্য, সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু এবং শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করার দাবিতে টানা দশম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, দ্রুত হাসপাতাল চালু হলে একদিকে সুনামগঞ্জবাসী কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবেন, অন্যদিকে মেডিকেল শিক্ষার্থীদের মানসম্মত ক্লিনিক্যাল শিক্ষা নিশ্চিত হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

ব্রহ্মপুত্র ও তিস্তায় পানি বৃদ্ধি, তীব্র হচ্ছে ভাঙন

১০ জেলায় বন্যার শঙ্কা, নিম্নাঞ্চল প্লাবিত

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ইসলামী ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

৫০ মিনিটের ফোনকল ঘিরে তদন্ত, রিমান্ডে নুজশাতের প্রাইভেঠ শিক্ষক সাকিন

পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কো‌টি টাকা

সর্বাধিক পঠিত

জামায়াত ক্ষমতায় এলে দেশটা পাকিস্তান হবে

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাসে আগুন

বাসের ধাক্কায় যুবদলের ২ নেতা নিহত

দেশ গড়ার কাজে আমরা মিডিয়াকে পাশে চাই: জামায়াত আমির

শেরপুর-৩ আসনে নতুন তফসিল দেবে ইসি

১৮ দেশের সাথে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য অপসারণ,যা বলছে স্থানীয় প্রশাসন

কুমিল্লা বাস মালিক সমিতির ধর্মঘট, দুর্ভোগ চরমে

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

হারলেও ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বীর বাসায় যাব : শিশির মনির