৫০ মিনিটের ফোনকল ঘিরে তদন্ত, রিমান্ডে নুজশাতের প্রাইভেঠ শিক্ষক সাকিন

Post Image



রংপুরে এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচণার মামলায় রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার, ২৮ জুন, রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. মুহাম্মদ রাশেদ হোসাইন এ আদেশ দেন।

এর আগে সকালে কারাগার থেকে সাকিনকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা তিন দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২২ জুন নর্থভিউ হোটেলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন নুজশাত। পরদিন তার বাবা নজরুল ইসলাম কোতোয়ালি থানায় মামলা আত্মহত্যার প্রচারণার মামলা করেন। পরে নুজশাতের প্রাইভেট শিক্ষক ও রমেকের পঞ্চম বর্ষের শিক্ষার্থী সাকিনকে গ্রেপ্তার করা হয়।

বাদীপক্ষের আইনজীবী আবু হায়দার আব্দুল মুবিন আদালতকে জানান, গত ১৬ জুন রাত সাড়ে ৩টার দিকে সাকিন নুজশাতকে ফোন করেন এবং প্রায় ৫০ মিনিট ১২ সেকেন্ড কথা হয়। এছাড়া গত তিন মাসে তাদের মধ্যে ১১৮ বার ফোনে কথা ও মেসেজ আদান-প্রদানের তথ্য পাওয়া গেছে বলে আদালতকে জানান তিনি। 

তবে সাকিনের আইনজীবী আব্দুল কাইয়ুম মন্ডল দাবি করেন, মামলায় ৩০৬ ও ১০৯ ধারার প্রয়োজনীয় উপাদান নেই। তিনি বলেন, পুলিশের কাছে থাকা ফোনের তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করলেই প্রয়োজনীয় তথ্য পাওয়া সম্ভব, তাই রিমান্ডের প্রয়োজন ছিল না।




এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইসলামী ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

৫০ মিনিটের ফোনকল ঘিরে তদন্ত, রিমান্ডে নুজশাতের প্রাইভেঠ শিক্ষক সাকিন

পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কো‌টি টাকা

রংপুরে কালিমার পতাকা নিয়ে বিক্ষোভ

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

হাদি হত্যার বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট

এটি বাজেট নয়, গরিব মারার প্রকল্প: সংসদে রফিকুল ইসলাম খান

শিক্ষার্থীদের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে

সর্বাধিক পঠিত

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে— হাসনাত আবদুল্লাহর অভিযোগ

চরমোনাই পীর বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয়: মির্জা ফখরুল

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাসে আগুন

জামায়াত ক্ষমতায় এলে দেশটা পাকিস্তান হবে

বাসের ধাক্কায় যুবদলের ২ নেতা নিহত

শেরপুর-৩ আসনে নতুন তফসিল দেবে ইসি

দেশ গড়ার কাজে আমরা মিডিয়াকে পাশে চাই: জামায়াত আমির

কুমিল্লা বাস মালিক সমিতির ধর্মঘট, দুর্ভোগ চরমে

চাটখিলে ইবনে সিনা ও ইউনাইটেড হাসপাতালে অভিযান, অনিয়ম পাওয়াই অর্থদণ্ড

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির