ব্রহ্মপুত্র ও তিস্তায় পানি বৃদ্ধি, তীব্র হচ্ছে ভাঙন

Post Image

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উত্তরের জনপদ গাইবান্ধার ব্রহ্মপুত্র, তিস্তা ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। তিস্তা ও করতোয়া নদীর পানি বাড়লেও বিপৎসীমার নিচে রয়েছে। জেলার সাঘাটা ও ফুলছড়ি এলাকায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙন বেড়ে গেছে। কৃষি নির্ভর চরাঞ্চলের মানুষের কষ্ট বেড়েছে।


গত সপ্তাহকাল ধরে গাইবান্ধা জেলার নদ-নদীর পানি কখনো বাড়া ও কখনো কমার মধ্যে রয়েছে। পানির এই ওঠানামার সঙ্গেই শুরু হয়েছে নদীর তীরবর্তী এলাকাগুলোতে তীব্র ভাঙন।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বিভিন্ন স্থানে নদীভাঙন শুরু হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি বাঁধ। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় ক্ষতির আশঙ্কা করছেন তীরবর্তী বাসিন্দারা।


সাঘাটায় ১০১ কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর তীররক্ষা প্রকল্প সময়মতো শেষ না হওয়ায় যমুনা তীরবর্তী মুন্সিরহাট এলাকায় প্রকল্পটির সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। কয়েকবার প্রকল্পের মেয়াদ বাড়িয়েও কাজ সম্পন্ন করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজের ধীরগতির কারণে এবারও বন্যায় প্রকল্পটির সুফল থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।


স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের জিও ব্যাগ, দুর্বল সিসি ব্লক, পুরাতন ছেড়া জিও ম্যাট, খোয়ার স্থলে মাটি মিশ্রিত রাবিশ এবং নিম্নমানের বালু ব্যবহার করা হয় প্রকল্পটিতে। এলাকার লোকজন জানান, প্রকল্পটি ব্যর্থ হলে শুধু মুন্সিরহাট বাজার, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, শত শত বসতভিটা ও বিস্তীর্ণ আবাদি জমি যমুনার গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।


পাউবো সূত্রে জানা গেছে, ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে যমুনা নদীর ডান তীর রক্ষায় সাঘাটা ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় চারটি প্যাকেজে প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে প্যাকেজ-১ এ ২৫ কোটি ১৮ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে ৩১১ দশমিক ৫১ মিটার, প্যাকেজ-২ এ ২৬ কোটি ৪২ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে ৩২৭ মিটার, প্যাকেজ-৩ এ ২৪ কোটি ৩৬ লাখ ৬৬ হাজার টাকা ব্যয়ে ২৯৭ মিটার এবং প্যাকেজ-৪ এ ২৪ কোটি ৯৯ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে ২৯৫ মিটার নদীতীর সংরক্ষণ কাজ হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড।


স্থানীয়দের অভিযোগ, নদীভাঙন রোধে ভারী ও টেকসই সিসি ব্লক ব্যবহারের কথা থাকলেও বাস্তবে নিম্নমানের ব্লক ব্যবহার করা হয়েছে। যমুনার তলদেশে জিও ব্যাগ ডাম্পিংয়েও মানা হচ্ছে না কোনো নিয়মনীতি।


ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর, উড়িয়া ইউনিয়নে কাঁটাতার এলাকায় নতুন করে তীব্র নদীভাঙন শুরু হয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে ১৫৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বালাসী ফেরিঘাট। সাঘাটা উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে নদীভাঙন শুরু হয়েছে। উপজেলার ভরতখালী বাজার থেকে হলদিয়া পর্যন্ত বাঁধের কাজ ধীর গতিতে হওয়ায় আসন্ন বন্যায় উপজেলা শহরসহ অসংখ্য সরকারি-বেসরকারি স্থাপনায় ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।


ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেন বলেন, এরই মধ্যে কয়েকটি বসতভিটাসহ অর্ধশতাধিক ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।


গত এক সপ্তাহ আগে সাঘাটা উপজেলার গোবিন্দপুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস দেখা দেয়। পানির চাপে ১০ নম্বর সাইডে চোখের সামনে নদীতীরের ব্লক ধ্বসে নদীগর্ভে বিলীন হয়ে যায়।


ভাঙনপ্রবণ এলাকায় টেকসই ব্যবস্থা নিলে এলাকাবাসী রক্ষা পাবে বলে জানান, হলদিয়া এলাকার বাসিন্দা আব্দুল মমিন।


সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা বলেন, নদীর পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙন কবলিত এলাকার মানুষের মাঝে উৎকণ্ঠা বেড়ে যায়। তবে মানুষের দুর্ভোগ লাগবে আমরা সচেষ্ট রয়েছি।


গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, ব্রহ্মপুত্র ও তিস্তা সহ নদ-নদীর পানি হ্রাস-বৃদ্ধি হচ্ছে। সেই সাথে ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডে সজাগ দৃষ্টি রাখছে।




এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

ব্রহ্মপুত্র ও তিস্তায় পানি বৃদ্ধি, তীব্র হচ্ছে ভাঙন

১০ জেলায় বন্যার শঙ্কা, নিম্নাঞ্চল প্লাবিত

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ইসলামী ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

৫০ মিনিটের ফোনকল ঘিরে তদন্ত, রিমান্ডে নুজশাতের প্রাইভেঠ শিক্ষক সাকিন

পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কো‌টি টাকা

সর্বাধিক পঠিত

জামায়াত ক্ষমতায় এলে দেশটা পাকিস্তান হবে

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাসে আগুন

বাসের ধাক্কায় যুবদলের ২ নেতা নিহত

দেশ গড়ার কাজে আমরা মিডিয়াকে পাশে চাই: জামায়াত আমির

শেরপুর-৩ আসনে নতুন তফসিল দেবে ইসি

১৮ দেশের সাথে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

হারলেও ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বীর বাসায় যাব : শিশির মনির

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য অপসারণ,যা বলছে স্থানীয় প্রশাসন

কুমিল্লা বাস মালিক সমিতির ধর্মঘট, দুর্ভোগ চরমে

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির