নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় ইবনে সিনা ,ইউনাইটেড হাসপাতালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার( ২ এপ্রিল) সকালে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও, সেনেটারি ইন্সপেক্টর ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ সময় চাটখিল ইবনে সিনা হাসপাতালের বিভিন্ন অনিয়মের কারণে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড করে হাসপাতাল টি সিলগালা করা হয়।
এর পর চাটখিল ইউনাইটেড হাসপাতালে অভিযান পরিচালনা করেন এসময় অনিয়মের কারনে ১৫,০০০/- অর্থদণ্ড প্রদান করেন তিনি।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে







