মুসলিমদের ঈদের নামাজে বাধা, হিন্দুদের যোগ দিবসে ৭ দিন বন্ধ রেড রোড

Post Image

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন কলকাতায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন শহরের ঐতিহাসিক রেড রোডে আয়োজিত হবে মূল অনুষ্ঠান। এ কর্মসূচিকে কেন্দ্র করে ১৪ জুন রাত ১০টা থেকে ২১ জুন পর্যন্ত টানা সাতদিন রেড রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

কলকাতা পলিশের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, যোগ দিবসের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এই সময়ের মধ্যে রেড রোড এবং আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক ও লরির চলাচলের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

প্রশাসনের দাবি, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিকল্প ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবহন দপ্তরের সঙ্গে সমন্বয় করে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার বিশেষ ট্রাফিক পরিকল্পনাও তৈরি করেছে বলে জানানো হয়।

তবে এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। প্রশাসনের নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছে আইনজীবীদের সংগঠন ‘অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন’।

বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছেন সিপিএমের যুব নেতা শতরূপ ঘোষ। তার অভিযোগ, ঈদের নামাজ নিয়ে অতীতে যারা আপত্তি তুলেছিল, এখন তারাই সপ্তাহজুড়ে রেড রোড বন্ধ রেখে যোগ অনুষ্ঠানের আয়োজন করছে।

তিনি বলেন, ঈদের দিনে কয়েক ঘণ্টার জন্য নামাজ আদায়কে কেন্দ্র করে বিজেপি দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে এসেছে। অথচ এখন একই জায়গায় সাতদিনব্যাপী কর্মসূচির জন্য পুরো রাস্তা বন্ধ রাখা হচ্ছে। তার দাবি, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শতরূপ ঘোষ আরও বলেন, দুর্গাপূজার সময় দীর্ঘদিন ধরে রাস্তার অংশজুড়ে মণ্ডপ নির্মাণ হলেও তা নিয়ে কখনও এত প্রশ্ন তোলা হয়নি। অথচ রেড রোডে বছরে মাত্র দুদিন কয়েক ঘণ্টার নামাজ নিয়েই আপত্তি তৈরি করা হয়েছে। তার অভিযোগ, পরিকল্পিতভাবে ঈদের জামাত সরিয়ে ইডেন গার্ডেন্সে নেওয়া হয়েছে।

তৃণমূল কংগ্রেসকেও এ প্রসঙ্গে আক্রমণ করেন তিনি। তার ভাষ্য, শাসকদলের কিছু নেতা ও বিধায়ক বিরোধীদের সঙ্গে সমঝোতা করে এই সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন। তিনি দাবি করেন, মূল সমস্যা রাস্তা বন্ধ নয়; বরং সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার সীমিত করাই এর পেছনের উদ্দেশ্য।

ধর্মীয় গ্রন্থের প্রসঙ্গ টেনে সিপিএম নেতা প্রশ্ন তোলেন, যদি বলা হয় কোরআনে কোথাও রেড রোডে নামাজ পড়ার কথা উল্লেখ নেই, তাহলে ভারতের কোন শাস্ত্রে রেড রোডে যোগব্যায়াম আয়োজনের নির্দেশ রয়েছে? তার মতে, এক ক্ষেত্রে যুক্তির কথা বলা হলেও অন্য ক্ষেত্রে ক্ষমতার প্রভাব খাটানো হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত