ছয় দফা বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চমেক ইন্টার্ন চিকিৎসকদের

Post Image

ছয় দফা বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রোববার (৭ জুন) সকাল ৮টা থেকে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ডা. মো. ইরফানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। একই সঙ্গে হাসপাতালের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেছেন তারা।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশকে কেন্দ্র করে চিকিৎসকদের প্রতি বৈষম্য ও অন্যায়ের প্রতিবাদে গত ৩ জুন থেকে তারা আন্দোলন করছেন। এর অংশ হিসেবে ৪ জুন হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে হাসপাতালের পরিচালকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয় এবং দাবি বাস্তবায়নের জন্য শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

দাবি পূরণে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় শনিবার দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।

ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- 

১. ১৯ মে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ গৃহীত এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত বাতিল।

২. চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ প্রণয়ন।

৩. ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ।

৪. বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা।

৫. বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ।

৬. বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে পরিণত করে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

এদিকে কর্মবিরতির ফলে হাসপাতালের সেবাকার্যে কী ধরনের প্রভাব পড়বে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

টঙ্গীতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে বলাৎকারের অভিযোগ

স্বজনের কাছে টিকার টাকা দাবি, সেই নার্সকে অব্যাহতি

ছয় দফা বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চমেক ইন্টার্ন চিকিৎসকদের

তাহিরপুর দুই কিশোরের গণধর্ষণের শিকার ৭ বছরের শিশু।

মাটি অস্বাভাবিকভাবে গরম হয়ে উঠেছে, এলাকাজুড়ে আতঙ্ক

ট্রেন লাইনচ্যুত, খুলনার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর লীগের হামলা

প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

সর্বাধিক পঠিত

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১

‘সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে বিপদে পড়েছি’

এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী

দুর্নীতির বিরুদ্ধেই হবে জামায়াতের জিহাদ: ডা. তাহের

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

ন্যায় প্রতিষ্ঠার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান

এমপি আখতারের সফর ঘিরে হারাগাছে বিক্ষোভের ডাক বিএনপির

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন সাদিক কায়েম

ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠানে উপস্থিত জামায়াত আমির

বিভিন্ন থানায় পুলিশ টাকা ছাড়া কথা শোনে না : সারজিস