ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। ফলে বন্ধ রয়েছে খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল।
আজ রোববার সকাল ৬টার দিকে উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় এমনটি ঘটে।
সাফদারপুর স্টেশন মাস্টার নয়ন হোসেন জানিয়েছেন, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেল বহনকারী মালগাড়ী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে লাইনের পেছনের ৩টি ট্যাংকারের ৯টি চাকা লাইনচ্যুত হয়।
খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওয়ানা হয়েছে। পৌঁছানোর পর শুরু হবে মূল উদ্ধার কার্যক্রম বলেও তিনি জানান







