মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর লীগের হামলা

Post Image

নোয়াখালীর সদরে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হৃদয়সহ ছাত্রদল, যুবদলের কমপক্ষে ছয় জন আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার পশ্চিম শুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্রদলের নেতৃত্বে সেখানে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল এবং পৃথক বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবির।

ছাত্রদলের ফেরার পথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের বাড়ির পাশে পৌঁছালে চেয়ারম্যানের সঙ্গে মিছিলের কথা নিয়ে বাগবিতণ্ডা হয়।

পরে মসজিদের মাইকে চেয়ারম্যানের ওপর হামলার কথা ছড়িয়ে দিলে স্থানীয় আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে শ্রমিকদল নেতা হৃদয়সহ ছয় জন আহত হন।

জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল বলেন, চেয়ারম্যানের বাড়ির পাশে ছাত্রলীগের লোকজন মিছিল করার জন্য জড়ো হয়েছিল। খবর পেয়ে ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে আমরা বাঁধেরহাটের কর্মসূচি শেষে ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে আনি। হামলায় আমাদের অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

টঙ্গীতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে বলাৎকারের অভিযোগ

স্বজনের কাছে টিকার টাকা দাবি, সেই নার্সকে অব্যাহতি

ছয় দফা বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চমেক ইন্টার্ন চিকিৎসকদের

তাহিরপুর দুই কিশোরের গণধর্ষণের শিকার ৭ বছরের শিশু।

মাটি অস্বাভাবিকভাবে গরম হয়ে উঠেছে, এলাকাজুড়ে আতঙ্ক

ট্রেন লাইনচ্যুত, খুলনার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর লীগের হামলা

প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

সর্বাধিক পঠিত

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১

‘সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে বিপদে পড়েছি’

এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী

দুর্নীতির বিরুদ্ধেই হবে জামায়াতের জিহাদ: ডা. তাহের

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

ন্যায় প্রতিষ্ঠার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান

এমপি আখতারের সফর ঘিরে হারাগাছে বিক্ষোভের ডাক বিএনপির

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন সাদিক কায়েম

ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠানে উপস্থিত জামায়াত আমির

বিভিন্ন থানায় পুলিশ টাকা ছাড়া কথা শোনে না : সারজিস