ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

Post Image

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এবং টোল প্লাজার ধীরগতির কারণে বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে বাড়ি ফেরা সাধারণ মানুষ।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, ঈদযাত্রা সামনে রেখে গত তিনদিন ধরেই মহাসড়কের এই অংশে যান চলাচলে ধীরগতি দেখা দিচ্ছে। বৃহস্পতিবার হওয়ার কারণে সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের ভিড় আরও বাড়তে শুরু করে। ফলে দাউদকান্দির ইলিওটগঞ্জের পুটিয়া এলাকা থেকে শুরু করে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী ট্রাকের অতিরিক্ত চাপের কারণে একপর্যায়ে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।

মহাসড়কে আটকে থাকা সাধারণ যাত্রীদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই রাতে তীব্র যানজটের খবর পাচ্ছিলেন তারা। তাই জটলা এড়াতে ভোরবেলা রওনা দিয়েছিলেন অনেকেই। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে গাড়ি আটকে থাকায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, আজ সকালে মহাসড়কে একটি দুর্ঘটনাকবলিত ট্রাক ছিল, যা দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। তবে টোল প্লাজায় গাড়ি ছাড়তে কিছুটা ধীরগতি এবং অতিরিক্ত গাড়ির চাপের কারণেই মূলত এই যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে নিরলস কাজ করে যাচ্ছে।

এদিকে ইলিওটগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, সকালে অতিরিক্ত যানবাহনের আকস্মিক চাপ থাকায় মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নেওয়ার পর থেকে ধীরে ধীরে যান চলাচল সচল হতে শুরু করেছে। তবে যানবাহনের তীব্র চাপের কারণে এখনো ধীরগতিতে গাড়ি চলছে। দ্রুতই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

যমুনা নদীতে নৌকা ডুবে ১০ জন নিখোঁজ

অবৈধভাবে মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব, পরপারে বিএনপি নেতা

অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা

সুনামগঞ্জে বাস–লেগুনা সংঘর্ষে ২ জন নিহত

সর্বাধিক পঠিত

ঋণ খেলাপিদের মনোনয়ন দেওয়া দলগুলোর লজ্জা হওয়া উচিত: শাহজাহান চৌধুরী

সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করায় বদ্ধপরিকর : আফিস নজরুল

ভোটকেন্দ্র দখল করতে আসলে বেঁধে পুলিশে দেবেন: হাসনাত আব্দুল্লাহ

ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি

শিশু সাজিদকে উদ্ধারে চলছে শ্বাসরুদ্ধকর অভিযান

দুর্গাপূজা উপলক্ষে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

জামায়াতের জেলা আমির সম্মেলন শুক্রবার

নির্বাচনের আগেই বিজয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন হাসনাত

ঢাকায় টানা বৃষ্টির আভাস, অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা

প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন বাবরের স্ত্রী শ্রাবণী