অবৈধভাবে মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব, পরপারে বিএনপি নেতা

Post Image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটা নিয়ে দ্বন্দ্বে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ওসমান গনি (৪০) ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে তার স্বজন ও দলীয় নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিনাইরচর এলাকা অবরোধ করে কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটা নিয়ে বিরোধের জেরে তার লোকজন ওসমান গণির ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এলাকাবাসী অভিযোগ করেন, প্রশাসনের অনুমতি না নিয়ে ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ মাটি কাটলেও কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন।

আড়াইহাজার থানার ও‌সি আলাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

অবৈধভাবে মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব, পরপারে বিএনপি নেতা

অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা

সুনামগঞ্জে বাস–লেগুনা সংঘর্ষে ২ জন নিহত

খুমেক হাসপাতালে আগুন আতঙ্কে আইসিইউতে থাকা রোগীর মৃত্যু

সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

সর্বাধিক পঠিত

সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করায় বদ্ধপরিকর : আফিস নজরুল

ঋণ খেলাপিদের মনোনয়ন দেওয়া দলগুলোর লজ্জা হওয়া উচিত: শাহজাহান চৌধুরী

ভোটকেন্দ্র দখল করতে আসলে বেঁধে পুলিশে দেবেন: হাসনাত আব্দুল্লাহ

ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি

শিশু সাজিদকে উদ্ধারে চলছে শ্বাসরুদ্ধকর অভিযান

দুর্গাপূজা উপলক্ষে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

জামায়াতের জেলা আমির সম্মেলন শুক্রবার

নির্বাচনের আগেই বিজয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন হাসনাত

ঢাকায় টানা বৃষ্টির আভাস, অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা

প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন বাবরের স্ত্রী শ্রাবণী