এনসিপির ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন

Post Image

দলের সম্প্রসারণে গতি আনতে এবং নতুন নেতৃত্ব বাছাইয়ে কড়াকড়ি আরোপ করতে ছয় সদস্যের ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের দলে যোগদানের ক্ষেত্রে যাচাই-বাছাই ও মূল্যায়নের দায়িত্ব পালন করবে এই কমিটি।

রোববার (১০ মে) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় দলের সম্প্রসারণ কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গ্রহণযোগ্য করতে এই কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও পেশাজীবী অঙ্গন থেকে যারা এনসিপিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করছেন, তাদের রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক সক্ষমতা ও জনসম্পৃক্ততা যাচাই করে মূল্যায়নের ভিত্তিতে যোগদান কার্যক্রম সম্পন্ন করবে কমিটি।

গঠিত কমিটিতে রাখা হয়েছে দলের কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের। এতে সদস্য হিসেবে রয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

এনসিপির নেতারা বলছেন, গত এপ্রিল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সাড়া পাচ্ছে দলটি। সেই ধারাবাহিকতায় সংগঠনের পরিধি যেমন বাড়ছে, তেমনি গুণগত মান বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। নতুন এই সার্চ কমিটি মূলত সেই লক্ষ্যেই কাজ করবে।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সাংগঠনিক সম্প্রসারণে সক্রিয় হয়েছে এনসিপি। এরই মধ্যে এবি পার্টি, বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক নেতাদের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব দলটিতে যোগ দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

এনসিপির ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন

ছাত্রদল নেতা নাসির উদ্দিনকে অব্যাহতি

দেশের স্বার্থে আবারো জীবন দিতে প্রস্তুত আছি: কর্নেল অলি আহমদ

বস্তুবাদী দর্শনের পতন ঘটেছে, ইসলামই একমাত্র মুক্তির পথ: শিবির সভাপতি

কোন অপশক্তি কোরআনের আলো নিভাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না

শিগগিরই সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের অপচেষ্টাকে রুখে দেব- ছাত্রদল সভাপতি

স্থানীয় নির্বাচনে চমক দেখাতে নতুন কৌশলে জামায়াত-এনসিপি

ইডেন কলেজে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হয়েছে : নাছির

সর্বাধিক পঠিত

আ. লীগ ৩ বার ক্ষমতা এসে কাড়ি কাড়ি লাশ উপহার দিয়েছে

আগামীর বাংলাদেশের জুলাইয়ের ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ হাদি

পাথরকাণ্ডে বহিষ্কৃত সেই বিএনপি নেতা ফিরে পেলেন পদ

তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের

যুবদল নেতা তাবরীজের বহিষ্কারাদেশ প্রত্যাহার

চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ

জামায়াত সন্ত্রাসের কাছে মাথা নত করবে না

ওসমান হাদি গুলিবিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি রাশেদ খাঁনের

রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা চান জামায়াত আমির

বিএনপির প্রতিশ্রুতি জনগণের কাছে হাস্যকর হয়ে উঠেছে: শিবির সভাপতি