চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ

Post Image

কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যেই লোকটা মাদকের সঙ্গে জড়িত উনিও চান উনার সন্তানটাকে ভালো সমাজে বেড়ে উঠুক, যে লোকটা নিজে চাঁদাবাজি করে সেই লোকটাও চায় তার সন্তানটা একটা চাঁদাবাজমুক্ত সমাজে গড়ে উঠুক। হয়তো শরমে কইতে পারে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুলতানপুর, মধ্যনগর, পদুয়া, ও সীমারগুড়ি এলাকায় নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘কেউ কেউ আমার দোষ খুঁজে, কোনো না কোনো দোষ খুঁজে বের করতেই হবে।

হাসনাত আব্দুল্লাহর কোনো দোষ খুঁজে পায় না। কারণ তার লগে চান্দাবাজ-ধান্দাবাজ নেই। সে চান্দাবাজদের ওপর নির্ভর করতেছে না। এখন একটা দোষ খুঁইজা বার করছে।

দোষটা কি? দোষটা অইল—সে যদি একবার নির্বাচিত হয়, তাইলে ২০ বছরেও তারে লারান যাইত না। এইটা নাকি আমার দোষ। মানুষ যদি আমাকে রাখতে চায়, মানুষ যদি আমাদেরকে রাখতে চায়, তাইলে সে ক্ষেত্রে জোর করে লাড়তে অইবই কেন? মানে একটা অযোগ্য, অদক্ষ একটা মানুষকে আমরা সমর্থন দেব কিন্তু তারে সমর্থন দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘আল্লাহ যাকে সিলেক্ট করে, আল্লাহ যাকে পছন্দ করে, জনগণ যাকে চায়, দুনিয়ার সব শক্তি মিলেও তাকে আটকাইতে পারবে না।

ভোটের ঘরে জোয়ার উঠেছে, মানুষ কিভাবে আটকাবেন? আটকানোর কোনোই সুযোগ নাই।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়েতে ইসলামী কুমিল্লা (উত্তর) জেলা সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সহিদ, জামায়েতের উপজেলা আমির অধ্যাপক মো. সহিদুল ইসলাম, এনসিপি উপজেলা ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী হাফেজ মোফাজ্জল হোসাইন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি