শিগগিরই সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের অপচেষ্টাকে রুখে দেব- ছাত্রদল সভাপতি

Post Image

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চালু রেখে অন্য ছাত্রসংগঠনগুলোর রাজনৈতিক অধিকার খর্বের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, এ ধরনের তৎপরতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবিলা করবে ছাত্রদল।


রোববার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসগুলোতে ‘মব’ তৈরির চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন ছাত্রী সংগঠনকে ব্যবহার করা হচ্ছে।

পাঠকদের জন্য রাকিবুল ইসলাম রাকিব পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতি চালু রেখে শিবির ব্যতীত বাকী সকল ছাত্র সংগঠনের অধিকার হরণ করার পায়তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবিলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিগত দেড় বছরের অধিক সময় ক্যাম্পাসগুলোতে শত শত মব ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর সর্বশেষ অস্ত্র হিসেবে ছাত্রী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। খুব শিগগিরই প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের এই অপচেষ্টাকে রুখে দেবে ইনশাআল্লাহ।


নিজ স্বার্থ হাসিলে গুপ্ত রাজনীতি চালু রেখে প্রকাশ্য রাজনীতিকে নোংরাভাবে উপস্থাপন করে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার জন্য একদিন শিবিরকে চরম মূল্য চোকাতে হবে। সেদিন আল্লাহর নামে শপথ করে বলবে, ‘শিবির কখনও গুপ্ত রাজনীতি করেনি এবং এ ধরনের মবের সাথে শিবিরের কোনো সম্পৃক্ততা কখনও ছিল না। সেদিন খুব বেশি দূরে নয়।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শিগগিরই সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের অপচেষ্টাকে রুখে দেব- ছাত্রদল সভাপতি

স্থানীয় নির্বাচনে চমক দেখাতে নতুন কৌশলে জামায়াত-এনসিপি

ইডেন কলেজে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হয়েছে : নাছির

সংখ্যালঘুদের সহায়তায় হটলাইন সেবা চালু করলেন জামায়াত এমপি

সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় তীব্র নিন্দা জামায়াতের

জাপান সফর শেষে ফিরেছেন ডা. শফিকুর রহমান, দিলেন নতুন বার্তা

জুলাই সনদ ইস্যুতে বিএনপি ছলচাতুরী করছে: নাহিদ ইসলাম

ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের দেখতে হাসপাতালে জামায়াত আমির

সর্বাধিক পঠিত

আ. লীগ ৩ বার ক্ষমতা এসে কাড়ি কাড়ি লাশ উপহার দিয়েছে

যুবদল নেতা তাবরীজের বহিষ্কারাদেশ প্রত্যাহার

পাথরকাণ্ডে বহিষ্কৃত সেই বিএনপি নেতা ফিরে পেলেন পদ

বাগেরহাটে রাতের আঁধারে বিএনপির অফিসে আগুন

আগামীর বাংলাদেশের জুলাইয়ের ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ হাদি

চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ

তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের

ওসমান হাদি গুলিবিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি রাশেদ খাঁনের

বিএনপির প্রতিশ্রুতি জনগণের কাছে হাস্যকর হয়ে উঠেছে: শিবির সভাপতি

জামায়াত সন্ত্রাসের কাছে মাথা নত করবে না