জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

কোন অপশক্তি কোরআনের আলো নিভাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না

Post Image

আল-কোরআন মানবজাতির মুক্তির সনদ, শান্তি ও ন্যায়বিচার একমাত্র নির্ভরযোগ্য দিকনির্দেশনা। পৃথিবীর কোনো অপশক্তি আলো নিভিয়ে দিতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ রোববার ‘কোরআন দিবস’ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, যুগে যুগে ইসলামবিদ্বেষীরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু মহান আল্লাহ নিজ দায়িত্বে তার কিতাব সংরক্ষণ করেছেন।

গোলাম পরওয়ার আরো বলেন, কোরআনের মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণ এবং ইসলামের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১১ মে এই দিবসটি পালিত হয়ে আসছে। এই দিনটি বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। তিনি বলেন, পবিত্র আল-কোরআনের মর্যাদা ও সম্মান রক্ষায় এ দেশের ঈমানদার ও  ছাত্র-জনতা যেভাবে রাজপথে নেমে এসেছিল, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মিয়া গোলাম পরওয়ার আরো যোগ করেন, বর্তমান প্রজন্মকে কোরআনের শিক্ষা, ইতিহাস ও আদর্শ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে। তবেই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয়মুক্ত কল্যাণরাষ্ট্র গঠন সম্ভব।

এক পর্যায়ে তিনি দেশবাসী এবং সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি পবিত্র কোরআনের শিক্ষা ধারণ ও অনুশীলনের আহ্বান জানান এবং ১১ মের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের রূহের মাগফিরাত কামনা করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

কোন অপশক্তি কোরআনের আলো নিভাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না

শিগগিরই সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের অপচেষ্টাকে রুখে দেব- ছাত্রদল সভাপতি

স্থানীয় নির্বাচনে চমক দেখাতে নতুন কৌশলে জামায়াত-এনসিপি

ইডেন কলেজে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হয়েছে : নাছির

সংখ্যালঘুদের সহায়তায় হটলাইন সেবা চালু করলেন জামায়াত এমপি

সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় তীব্র নিন্দা জামায়াতের

জাপান সফর শেষে ফিরেছেন ডা. শফিকুর রহমান, দিলেন নতুন বার্তা

জুলাই সনদ ইস্যুতে বিএনপি ছলচাতুরী করছে: নাহিদ ইসলাম

সর্বাধিক পঠিত

যুবদল নেতা তাবরীজের বহিষ্কারাদেশ প্রত্যাহার

পাথরকাণ্ডে বহিষ্কৃত সেই বিএনপি নেতা ফিরে পেলেন পদ

তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের

আ. লীগ ৩ বার ক্ষমতা এসে কাড়ি কাড়ি লাশ উপহার দিয়েছে

আগামীর বাংলাদেশের জুলাইয়ের ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ হাদি

চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ

জামায়াত সন্ত্রাসের কাছে মাথা নত করবে না

ওসমান হাদি গুলিবিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি রাশেদ খাঁনের

রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা চান জামায়াত আমির

বিএনপির প্রতিশ্রুতি জনগণের কাছে হাস্যকর হয়ে উঠেছে: শিবির সভাপতি