সাদিক কায়েম

যারা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করবে, তারা ধুলোয় মিশে যাবে

Post Image

যারা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করবে, তারা ধুলোয় মিশে যাবে

যারা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করবে, তারা ধুলোয় মিশে যাবে বলে মন্তব্য করেছেন ডাকসু সভাপতি সাদিক কায়েম।

শুক্রবার (২৪ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন করার দাবিতে আয়োজন গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে,নির্বাচন হয়েছে ও সরকার গঠন হয়েছে, সে সরকার আজ জুলাইকে অস্বীকার করছে। বিপ্লবীদের ফসল তারা ঘরে তুলে বিপ্লবীদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তাদের হুঁশিয়ার করতে চাই, যারা শহীদদের সঙ্গে প্রতারণা করবে, তারা ধুলোর সঙ্গে মিশে যাবে।

তিনি আরও বলেন, ছাত্রদল আবারও দেশের প্রতিটা ক্যাম্পাসে সন্ত্রাস কায়েম করতে চাইছে। তারা গণরুম কালচার ফিরিয়ে আনতে চায়, শিক্ষার্থীদের আতঙ্কিত করে তারা তাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। গতকাল শিক্ষার্থীদের ওপর আমরা নৃশংস হামলার ঘটনা দেখেছি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি মনে করেন ক্ষমতায় এসে যা ইচ্ছা তা করবেন, জুলাই অধ্যাদেশ বাতিল করবেন, এই স্বাধীন বাংলাদেশে আমরা সে ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। যে সন্ত্রাসীর নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের সামলান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না

যারা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করবে, তারা ধুলোয় মিশে যাবে

সাংগঠনিক পদক্ষেপের আগে পূর্ণাঙ্গ তথ্য যাচাইয়ের আহ্বান মাহদী আমিনের

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত থাকবে’

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাহতের প্রচেষ্টা চালালে রাজপথে প্রতিরোধ করব

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

রাজশাহীতে শিক্ষিকাকে মারধরে জামায়াতের নিন্দা

শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল

সর্বাধিক পঠিত

কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনওে প্রার্থী ঘোষণা

‘গণভোট মানতে যারা অস্বীকৃতি জানিয়েছে তারা জনগণের ম্যান্ডেট প্রত্যাখ্যান করেছে’

ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

পাবনায় দলীয় নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জামায়াত

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন

পঞ্চগড়-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম

নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড -গোলাম পরওয়ার

‘মানহানিকর বক্তব্য’, যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ

নির্বাচনে অংশ নিলেও জামায়াত একটি আসনও পাবে না: মহিবুল্লাহ বাবুনগরী